এক্সপ্লোর

Arbaaz Khan: নতুন জীবনে প্রবেশ করেই পেলেন সিনেমার অফার! 'সেকশন ১০৮'-এ নওয়াজের সঙ্গে যোগ আরবাজের

Arbaaz Khan Update: আসন্ন 'সেকশন ১০৮' ছবির কাস্টিংয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও রেজিনা কাসান্ড্রার সঙ্গে যোগ দিলেন আরবাজ খান। অনেকদিন পর ফের তাঁকে দেখা যাবে রুপোলি পর্দায়। নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা।

নয়াদিল্লি: নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) সঙ্গে হাত মেলালেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। সিনেমাওয়ালা প্রোডাকশনের (Cinemawala Production) পরবর্তী ছবি 'সেকশন ১০৮'-এ (Section 108) নতুন সংযোজন আরবাজ খান। 

এবার এক পর্দায় নওয়াজ ও আরবাজ

আসন্ন 'সেকশন ১০৮' ছবির কাস্টিংয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও রেজিনা কাসান্ড্রার সঙ্গে যোগ দিলেন আরবাজ খান। অনেকদিন পর ফের তাঁকে দেখা যাবে রুপোলি পর্দায়। নতুন কাজ নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেতা। তিনি বলেন, 'এই ছবির চিত্রনাট্য দারুণ এবং বিয়ের পর এই ছবিরই অফার প্রথম আসে আমার কাছে। চরিত্রটাও দুর্দান্ত। এমনকী 'সেকশন ১০৮' ছবির টিমের অফুরন্ত এনার্জি ও দুর্ধর্ষ। সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে যে চরিত্র নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গেই শ্যুটিং শুরু করে দিই। এই ছবির অপেক্ষায় রয়েছি আমি।'

ছবিতে বিজনেস টাইকুন অর্থাৎ শিল্পপতির ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেতাকে। আরবাজের পরিশীলিত অভিনয় ও ক্যারিশমার মিশেল দেখা যাবে এই চরিত্রের মধ্যে, আশায় দর্শক। এই ছবির শ্যুটিংয়ের দ্বিতীয় ও সর্বশেষ শিডিউল চলছে। ২২ জানুয়ারি থেকে লোনাভালায় শ্যুটিং শুরু করে ফেলেছেন আরবাজ খানও। প্রযোজনা সংস্থার তরফে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে টিমে আরবাজ খান যোগ দেওয়ার পর।

প্রসঙ্গত, 'সেকশন ১০৮'-এর পর সিনেমাওয়ালা প্রোডাকশনের প্রতিষ্ঠাতাদ্বয় অঙ্কিত পাণ্ডে ও মাহবশ, আরও একটি ছবি রেখেছেন পাইপলাইনে। সীমা পাহওয়া পরিচালিত 'গুলাব পাণ্ডে' ছবির চিত্রনাট্য লিখেছেন আফরোজ আলম।

আরবাজের নতুন জীবন

সম্প্রতি নতুন জীবনে প্রবেশ করেছেন আরবাজ খান। যেমন গুঞ্জন ছিল, তা সত্যি হল। গত ২৪ ডিসেম্বর ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেতা আরবাজ খান। ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করেন আরবাজ। মুম্বইয়ে বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। 

আরও পড়ুন: Bigg Boss 17: তারকা-ইনফ্লুয়েন্সার-ইউটিউবার নন! তবুও 'বিগ বস' থেকে মোটা পারিশ্রমিক পেলেন ভিকি জৈন

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নেন বলিউড অভিনেতাই। লেখেন, 'খুব ভালবাসার মানুষদের উপস্থিতিতে আমি ও আমার মানুষটা চিরকালের ভালবাসার সফর, একসঙ্গে দিনযাপন শুরু করলাম আজ থেকে। আজকের এই বিশেষ দিনে, আপনাদের সবার ভালবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি আমরা।' আরবাজের এই পোস্টের কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। তবে আরবাজ ও শৌরার বিয়েতে দেখা গেল না বলিউড তারকাদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget