এক্সপ্লোর

Arijit Singh: পহেলগাঁওতে নারকীয় হত্যালীলা, ২৬জনের মৃত্যু! প্রতিবাদে এই পদক্ষেপ নিলেন অরিজিৎ সিংহ

Arijit Singh on Kashmir Incident: আগামী রবিবার, ২৭ এপ্রিল তাঁর একটি কনসার্ট ছিল চেন্নাই শহরে। আর অরিজিৎ সিংহের কনসার্ট মানেই তো উত্তেজনা, নতুন গান আর উচ্ছ্বাস

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার এখনও সমস্ত ভারতের কাছে দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছে। কাশ্মীরে বেছে বেছে হিন্দুনিধনের স্মৃতি যেন এখনও কোনও ভারতীয়কে ঘুমোতে দিচ্ছে না। আর এই আবহেই এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। এর আগে আরজি করের ঘটনায় প্রতিবাদ করেছিলেন অরিজিৎ। একটি গান তৈরি করেছিলেন তিনি আরজি করের ঘটনার প্রতিবাদে। আর সেই গান যেন স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠেছিল প্রতিবাদ মিছিলে মিছিলে। আর এবার, কাশ্মীরের পহেলগাঁও-তে ২৬ জন হিন্দুর মৃত্যুতে প্রতিবাদ জানালেন অরিজিৎ। 

আগামী রবিবার, ২৭ এপ্রিল তাঁর একটি কনসার্ট ছিল চেন্নাই শহরে। আর অরিজিৎ সিংহের কনসার্ট মানেই তো উত্তেজনা, নতুন গান আর উচ্ছ্বাস। তবে এই সমস্ত কিছু উৎসব উদযাপনের যেন এখন মেজাজ নেই কোনও ভারতীয়রই। বাদ যাননি অরিজিৎ-ও। ২৬ জনের মৃত্যুতে শোকস্তদ্ধ তিনি। সেই কারণেই চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ। আগামী ২৭ তারিখ যে কনসার্ট হওয়ার কথা ছিল চেন্নাইতে, তা হবে না। এই কনসার্ট বাতিল করে দিয়েছেন অরিজিৎ। যে সমস্ত দর্শক এই কনসার্টের জন্য টিকিট কেটেছিলেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ফেরত পাঠিয়ে দেওয়া হবে সমস্ত টাকা। কোনওরকম টাকা কাটা হবে না। তবে শুধু অরিজিৎ নন, যে আয়োজক সংস্থা ছিলেন, তাঁরাও যৌথভাবে এই অনুষ্ঠান বাতিল করেছেন। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে,  আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার চেন্নাইতে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।’

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ধরে ধরে খুন করে জঙ্গিরা। সেই জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সংযোগ ধরা পড়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন The Resistance Front ভারতে হামলা চালিয়েছে। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে বুধবারই পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানিদের ভারতের ভিসা দেওয়া বন্ধের পাশাপাশি, কূটনৈতিক সম্পর্ক ছিন্নর কথাও জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। (Fawad Khan)। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ফাওয়াদ অভিনীত ছবি 'আবির গুলাল' নিয়ে আপত্তি শোনা যাচ্ছিল। পাকিস্তানি অভিনেতার ছবিকে ভারতে ব্যবসা করতে দেওয়া যাবে না বলে দাবি উঠছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবির মুক্তিতে অনুমতি দিচ্ছে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আগামী ৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজক বিবেক বি আগরওয়াল, পরিচালত আরতী এস বাগড়ি।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget