Jadavpur University News: "টেনে বার করব, সারারাত তাণ্ডব...", হুঁশিয়ারি দিয়েছিলেন শর্বরী মুখোপাধ্যায়
ABP Ananda LIVE : সারারাত তাণ্ডব চলবে, গতকাল কেপিসি হাসপাতালে যখন আহতদের দেখতে গেছিলেন তখন এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। কী বলেছিলেন তিনি?
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, সবং, খেজুরি-সহ একাধিক জায়গায় নদীর জল বেড়ে ভাসছে গ্রাম, চাষের জমি, রাস্তা। জলবন্দি বহু মানুষ।
যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। ডুবে গিয়েছে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট। বাড়ি থেকে বেরনোর একমাত্র ভরসা নৌকা। কেউ কেউ সেটুকুও জোগাড় করতে না পেরে অসহায়! মুখে তোলার দু'টো ভাত কোথা থেকে আসবে, কেউই জানেন না।
এক কোমর জল। ভেলা করে যাচ্ছে লোকজন। সবংয়ের বাসিন্দা অনিল ক্য়ুইলা বলেছেন, 'যাওয়া যাচ্ছে মোটামুটি, এক কোমর, এক ছাতি, এরকম জল।' ঘাটালের বাসিন্দা শিখা শানকি বলছেন, 'জল ঢুকছে, এবার কোথায় যাব, কী করব? খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সার সমস্যা, কোথায় কী করব তার পাত্তা নেই। যেতে গেলে সাঁতরে যেতে হবে হাঁড়ি নিয়ে। নৌকা কোথায় পাব? এখানে নৌকা, ডোঙা নেই।'





















