এক্সপ্লোর

Arijit Singh: মঞ্চে দাঁড়িয়ে নখ কাটছেন অরিজিৎ সিংহ, ভিডিও ভাইরাল হতেই জুটল 'অপেশাদার' তকমা!

Arijit Singh Update: একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে অবলীলায় নেলকাটার দিয়ে নখ কাটছেন তারকা। যা খুব একটা ভালভাবে গ্রহণ করেননি অনুরাগীদের একাংশ।

নয়াদিল্লি: তিনি যাই করেন, তাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral)। প্রশংসিতও হন। তিনি তারকা গায়ক অরিজিৎ সিংহ (Arijit Singh)। তবে এবার তাঁকে যা করতে দেখা গেল তাতে খানিক অবাক নেটিজেনরা। কেউ কেউ তাঁকে 'অপেশাদার' ('Unprofessional') তকমাও দিলেন। কিন্তু কী এমন করলেন 'পাড়ার ছেলে' অরিজিৎ? মঞ্চে দাঁড়িয়ে তাঁকে অবলীলায় নখ কাটতে (clipping nails) দেখা গেল, তাও পারফর্ম্যান্সের মাঝেই। তাতেই খানিক 'বিরক্ত' অনুরাগীরা!

মঞ্চে দাঁড়িয়ে নখ কাটলেন অরিজিৎ, জুটল কটাক্ষ...

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে অবলীলায় নেলকাটার দিয়ে নখ কাটছেন তারকা। যা খুব একটা ভালভাবে গ্রহণ করেননি অনুরাগীদের একাংশ। যাঁর কণ্ঠে মজেন আট থেকে আশি, সেই গায়ককে দেখা গেল দুবাইয়ে এক কনসার্টের ফাঁকে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে নখ কাটতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ তাঁকে 'অপেশাদার' বলে দাগিয়েছেন। ধূসর রঙের শার্ট, গেরুয়া পাগড়ি পরে তাঁকে দেখা যায় ভিডিওয়। 

ভিডিও দেখে নেটিজেনদের একজন লেখেন, 'এটা কনসার্টের আগে করা উচিত ছিল। ভীষণভাবে অপেশাদার আচরণ এবং কনসার্টে নেলকাটারই বা কে নিয়ে আসে? অবাক কাণ্ড।' অপর একজন লেখেন, 'এটাকে নম্রতা বলে না, এটা খুবই অস্বাস্থ্যকর।' কেউ লিখলেন, 'ব্যাকস্টেজে যান, নখ কাটুন, ফিরে আসুন! এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।' আবার একজন মন্তব্য করেন, 'স্টেজে ওঠার আগে ওঁর নখ কাটার কথা মনে পড়া উচিত ছিল। গিটার বাজানোর জন্য চূড়ান্ত অপ্রস্তুতি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

আরও পড়ুন: Top social Post Today: সোহিনীর সঙ্গে ছবি দিয়ে ট্রোলড শোভন, 'তুফান'-এর ঝলক প্রকাশ্যে, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

তবে সমালোচকরা একদিকে থাকলে, অপরদিকে সমর্থকেরা থাকেন চিরকালই। অরিজিৎ সিংহের কথা বললে, তাঁর সমালোচকের সংখ্যা এমনিতেই কম। তাঁকে বেশিরভাগ মানুষই ভালবাসেন, শ্রদ্ধা করেন। এই কটাক্ষের মাঝেও তাঁর পাশে দাঁড়িয়েছেন একদল সমর্থক। শিল্পীর পক্ষ নিয়ে লেখেন তাঁদের দাবি, হয়তো বড় নখের জন্য গিটার বাজাতে সমস্যা হচ্ছিল, তাই নখ কেটেছেন মঞ্চে, বাধ্য হয়ে। এক অনুরাগী লেখেন, 'উনি এরকমটা করেছেন যাতে গিটারটা বেশি ভাল করে বাজাতে পারেন, মনে হয়।'

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget