এক্সপ্লোর

Arijit Singh-Mahira Khan: 'ওঁর জন্য গানও গেয়েছি, আর ওঁকেই...', অনুষ্ঠানের মঞ্চ থেকে পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কেন?

Arijit Singh Aplogises: ভিডিওয় দেখা যাচ্ছে কনসার্টে উপচে পড়া ভিড়। মঞ্চে গান থামিয়ে তিনি সকলের দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা অভিনেত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।

নয়াদিল্লি: সম্প্রতি দুবাইয়ে (Dubai) অনুষ্ঠান করতে পৌঁছন অরিজিৎ সিংহ (Arijit Singh)। দর্শকাসনে ছিলেন জনপ্রিয় পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। দুই তারকার কথোপকথনের একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের সঙ্গে মাহিরা খান অভিনীত 'রইজ' (Raees) ছবিতে 'জালিমা' (Zaalima) গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ। কিন্তু অনুষ্ঠানে কী এমন কথা হল যা ভাইরাল হয়ে গেল এভাবে? 

মাহিরাকে চিনতেই পারলেন না অরিজিৎ? ভুল শুধরে চাইলেন ক্ষমা...

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কনসার্টে উপচে পড়া ভিড়। মঞ্চে গান থামিয়ে দর্শকের উদ্দেশ্যে কথা বলছেন শিল্পী। তিনি সকলের সঙ্গে দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা অভিনেত্রীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিচ্ছেন। মজার কথা, গায়ক প্রথমে নিজেই চিনতে পারেননি মাহিরাকে। তবে অকপটে সেই কথা সকলের সামনে স্বীকারও করে নেন তিনি। 

অনুরাগী ও দর্শকের উদ্দেশ্যে অরিজিৎকে বলতে শোনা যায়, 'তোমরা নিশ্চয়ই হকচকিয়ে গিয়েছ, বলে দেব কি? খুব ভাল করে এটা বলা উচিত আমার। এদিকে ক্যামেরার ফোকাস ঘোরানো যায়? আমি এই মানুষটিকে চেনার চেষ্টা করছিলাম, তারপর মনে পড়ল আমি তো এই মানুষটির জন্য গানও গেয়েছি। বন্ধুরা, মাহিরা খান বসে আছে এক্কেবারে আমার সামনেই। ভাবুন আমি ওঁর গান 'জ়ালিমা' গাইছিলাম এবং এটা ওঁরই গান এবং উনিও গাইছিলেন দাঁড়িয়ে এবং আমি ওঁকে চিনতেই পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। ম্যাম কৃতজ্ঞতা ও ধন্যবাদ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝓈𝒽𝒶𝒽𝓏𝒶𝒹𝒾 𝓈𝒾𝓅𝓇𝒶♡︎ (@shahzadi_sipra)

অরিজিৎ সিংহের এমন মিষ্টি 'দুঃখপ্রকাশ' ও ক্ষমাপ্রার্থনার সঙ্গে সঙ্গেই মুখে হাসি দেখা যায় মাহিরার। জায়ান্ট স্ক্রিনে তখন শাহরুখের নায়িকা, সলজ্জ হাসিতে মুখ ঢেকেছেন। অরিজিতের কথা শুনেই চেঁচিয়ে মাহিরা বলে ওঠেন, 'কোনও ব্যাপার না'। ধন্যবাদ জানান তিনিও। অভিনেত্রীকে এদিন সুন্দর কালো পোশাকে দেখা যায়, এবং অনুরাগীদের দিকে হাত নাড়তেও দেখা যায়। 

আরও পড়ুন: Top Social Post Today: প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবির প্রথম ঝলক, আবির-মিমির রসায়ন, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে সেরেছেন। পাক ব্যবসায়ী সলিম করিমের সঙ্গে সংসার করছেন তিনি। তাঁর প্রথম পক্ষের ছেলের হাত ধরেই বিয়ের মণ্ডপে পৌঁছন মাহিরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget