এক্সপ্লোর

Arijit Singh : অনুষ্কার সঙ্গে মায়াবী যুগলবন্দি, বিক্রমের পায়ে হাত দিয়ে প্রণাম, প্লে-ব্যাক ছাড়ার পর অন্য অরিজিৎ

অনুষ্কার সেতার সঙ্গে যুগলবন্দিতে সুরের তুফান তুললেন মঞ্চে। মুগ্ধ হয়ে দেখল সঙ্গীতপ্রেমীরা। মুগ্ধ অনুষ্কা, বিক্রম ঘোষও।  

তিনি এলেন। সুরের মূর্ছনা ছড়ালেন। মায়াজাল বুনলেন। ছড়ালেন একরাশ মুগ্ধতা। যেন ছড়িয়ে দিলেন সপ্তসুরের স্বপ্ন। সেতার-মায়েস্ত্রো অনুষ্কা শঙ্কর, বাদ্যযন্ত্র বিশারদ বিক্রম ঘোষের সঙ্গে একই মঞ্চে অরিজিৎ সিংহ। হৃদয় জিনে নিলেন পণ্ডিত রবি শঙ্করের সুরে । পণ্ডিত রবি শঙ্করের সুরে ‘মায়া ভরা রাতি’ তে অনুরাগীদের চোখ ভরালেন জলে। অনুষ্কার সেতার সঙ্গে যুগলবন্দিতে সুরের তুফান তুললেন মঞ্চে। মুগ্ধ হয়ে দেখল সঙ্গীতপ্রেমীরা। মুগ্ধ অনুষ্কা, বিক্রম ঘোষও।  অনুষ্কা শঙ্করের সঙ্গে ‘ট্রেসেস অফ ইউ’ গানেও মুগ্ধ করলেন শিল্পী অরিজিৎ। 

প্লে-ব্যাক সিঙ্গিং থেকে হঠাৎ অবসর নেওয়ার পর এই প্রথম মঞ্চানুষ্ঠান করলেন অরিজিৎ সিংহ। সেই অরিজিৎ, যাঁর গলার সুরে অনুরণিত হয় আসমুদ্র হিমাচল, যাঁর প্লেব্যাক ছাড়ার ঘোষণা হৃদয় ভাঙে কোটি কোটির। সেই শিল্পীই মঞ্চে উঠে বললেন, ‘আই অ্যাম ভেরি নার্ভাস, থ্যাঙ্ক ইউ ফর হ্যাভিং মি’।      

                         

গত ২৭ জানুয়ারি প্লেব্যাক ছাড়ার ঘোষণা করে স্তম্ভিত করে দিয়েছিলেন পুরো সঙ্গীত দুনিয়াকে। লিখে দিয়েছিলেন,‘আই অ্যাম কলিং ইট অফ। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি।’ সেই অরিজিৎ মঞ্চে উঠে গাইলেন রবিশঙ্করের সুরে গান। পা ছুঁয়ে প্রণাম করলেন শিল্পী বিক্রম ঘোষকে। তাঁর এই শিষ্টাচারে মুগ্ধ বিক্রম সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ' অরিজিৎ তাঁর  সিনিয়রদের যেমন  শ্রদ্ধা প্রদর্শন করে তা অনুকরণীয়। তার মধ্যে অপরিসীম করুণা এবং নম্রতা রয়েছে। তিনি সর্বদা তা করেছেন। তার প্রতিটি পদক্ষেপ হৃদয়গ্রাহী!' অন্যদিকে অনুষ্কা লিখলেন, পরে তো অনেককিছু বলার আছে। তবে এখন  আপাতত, আমার হৃদয়!!!! অরিজিৎ সিং- এর বাবার খুব কম শোনা বাংলা গানটিকে জীবন্ত করে তুলেছেন ...' 

অরিজিতের এই পারফর্ম্যান্সের ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আপ্লুত তাঁর অনুরাগীরা। কেউ কেউ মুগ্ধ হয়ে লিখেছেন, এই জন্যই তিনি আর প্লেব্যাক করবেন না। কেউ লিখেছেন,  ‘হয়তো সিনেমার পর্দায় নতুন কোনো গানে তাঁর নাম আর দেখা যাবে না, কিন্তু অরিজিৎ এভাবেই চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবেন।’ 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sunidhi Chauhan: গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
Neena Gupta: 'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget