এক্সপ্লোর

New Movie: 'শিবপুর' মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা, সত্য ঘটনা অবলম্বনে 'দুর্গাপুর জংশন' আনছেন অরিন্দম ভট্টাচার্য

'Durgapur Junction': শিল্পের শহর দুর্গাপুরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য ও তা উদঘাটনে এক সাংবাদিক, পুলিশ অফিসারের গল্প বলবে ছবি।

কলকাতা: মুক্তির অপেক্ষায় 'শিবপুর' (Shibpur)। আগামী ৩০ জুন এই ছবির মুক্তির আগেই নিজের পরবর্তী কাজের কথা ঘোষণা করলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। আসছে তাঁর নতুন ফিচার ফিল্ম 'দুর্গাপুর জংশন' (Durgapur Junction)।

নতুন ছবির নাম ঘোষণা পরিচালক অরিন্দম ভট্টাচার্যের

২০১৬ সালের 'অন্তরলীন' (Antarleen), ২০১৮ সালে 'ফ্ল্যাট নং ৬০৯' (Flat no 609), ২০২১ সালে 'অন্তর্ধান' (Antardhaan) ও তারপর ২০২৩ সালের 'শিবপুর' খ্যাত পরিচালক প্রযোজক অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ছবির নাম ঘোষণা করা হল। আসছে 'দুর্গাপুর জংশন'।

শিল্পের শহর দুর্গাপুরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য ও এক যুবক কর্মঠ পুলিশ অফিসারের সাহায্যে এক সাংবাদিকের সেই রহস্যের গভীরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টার গল্প বলবে 'দুর্গাপুর জংশন'। বলাই বাহুল্য এই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হবে দুর্গাপুরে। এছাড়া বোলপুর ও কলকাতায় বাকি অংশের শ্যুটিং হবে। জুন ও জুলাই মাসে শ্যুটিং সারা হবে। ২০২৩ সালের শীতে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতে পারে বলে খবর নির্মাতাদের তরফে।

অভিনয়ে কাদের দেখা যাবে?

'শিবপুর' ছবির পর ফের অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukheriee)। সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatteriee)। তাছাড়া ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একাবলী খন্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর প্রমুখকে। 

এই ছবি সম্পর্কে পরিচালক বলেন, 'আমার আগামী ছবির বেশিরভাগই মূলত দুর্গাপুরে শ্যুটিং হবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গল্প। দুর্গাপুরে একই ধরনের ঘটনা ঘটতে থাকে পরপর এবং সেই রহস্য উদঘাটনে একজন সাংবাদিক ও এক পুলিশ অফিসার কীভাবে তদন্ত নামেন সেই নিয়েই গল্প। মূলত এটি আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।'

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

ছবির গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনিই। 'স্ক্রিন স্টিলার্স'-এর নিবেদনে তৈরি হবে 'দুর্গাপুর জংশন', সহ প্রযোজনায় শম্পা চৌধুরী, দেবশ্রী সাহা, জয়দীপ পাল, অম্বুজ চতুর্বেদী, সৌমিত্র দে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget