এক্সপ্লোর

Arjun Chakraborty on Mukti: গল্পের সঙ্গে জড়িয়ে খেলা, শুনেই 'মুক্তি'-র জন্য রাজি ফুটবলপ্রেমী অর্জুন

Arjun Chakraborty on Mukti: নতুন ছবিতে তাঁর নাম 'দিবাকর'। ছবির চিত্রনাট্য শুনে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছিল ফুটবল খেলার অংশটা। কারণ? বাস্তব জীবনেও ফুটবল খুব প্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তীর

কলকাতা: নতুন ছবিতে তাঁর নাম 'দিবাকর'। ছবির চিত্রনাট্য শুনে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছিল ফুটবল খেলার অংশটা। কারণ? বাস্তব জীবনেও ফুটবল খুব প্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty)। রুপোলি পর্দার সামনে সবুজ মাঠে ফুটবল পায়ে দৌড়নোর সুযোগ, একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র, অভিনয়ের সুযোগ, সব মিলিয়ে 'মুক্তি'-তে অভিনয় চিরস্মরণীয় হয়ে থেকে যাবে অর্জুনের কাছে। 

এই গল্প স্বাধীনতা সংগ্রামের। এই গল্প, জেদ, লড়াই, স্বাধীনতা আর চরিত্রের ভাঙাগড়ার। এই গল্প ফুটবলের। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'মুক্তি'-র ট্রেলার। আলিপুর সেন্ট্রাল জেল থেকে শুরু করে ফুটবলের ময়দান, ইংরেজদের গড় থেকে শুরু করে বিয়ের পিঁড়ি, ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে মুক্তি। 'মুক্তি' সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), চিত্রাঙ্গদা (Chitrangada), চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), সুদীপ সরকার (Sudip Sarkar) সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে। 

আরও পড়ুন: ২৯ এপ্রিল প্রেমের গল্প নিয়ে আসছে কৃশাণু আর রোহিনী, নাম, 'কিশমিশ'

কেমন ছিল মুক্তিতে কাজ করার অভিজ্ঞতা? অর্জুন বলছেন, 'এই ছবির শ্যুটিং হয়েছে বেশ অদ্ভুত সব জায়গায়। আলিপুর সংশোনাগারের ভিতর অনেকটা অংশের শ্যুটিং হয়েছে। গোটা কাজটাই একটা দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগত জীবনে আমি ফুটবল খুব পছন্দ করি। প্রথমদিন যখন চিত্রনাট্যটা শুনি, আমায় ভীষণ আকর্ষণ করেছিল ফুটবলের অংশটা। যদিও ফুটবলকে কেন্দ্র করে ছবি নয়, কিন্তু ছবিটার একটা গুরুত্বপূর্ণ অংশ ফুটবল। সেটাই আমার সবচেয়ে প্রিয় অংশ। সবারই কম বেশি অভিনয়ের সুযোগ ছিল। আমাদের পরিচালক রোহন সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দিত ও কী চাইছে। একজন অভিনেতা সবসময়েই নতুন কিছু খোঁজে। 'মুক্তি'-তে অভিনয় করতে গিয়ে সেই নতুন জিনিসটা পেলাম। সেইজন্যই বোধহয় কাজটা আরও বেশি উপভোগ্য হয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর এই টিম, জায়গা, অভিনেতা-অভিনেত্রী, সবাইকে খুব মনে পড়ে। রুপোলি পর্দার চাকচিক্য ছেড়ে একেবারে আসল পরিস্থিতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে কোনও আসল গল্পকে নিয়ে এই ছবির চিত্রনাট্য নয়। কাল্পনিক চিত্রনাট্যের মধ্যে দিয়েই সেই সময়কার বাস্তব পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। শ্যুটিংয়ের পদ্ধতিও দারুণ ছিল। সবদিক থেকেই 'মুক্তি' আমার জন্য খুব বড় পাওয়া। আমায় যে 'দিবাকর'-এর চরিত্রের জন্য বাছা হয়েছে, তাতে আমি ভীষণ খুশি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget