এক্সপ্লোর

Kishmish Release: ২৯ এপ্রিল প্রেমের গল্প নিয়ে আসছে কৃশাণু আর রোহিনী, নাম, 'কিশমিশ'

Kishmish Release: ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে।

কলকাতা: ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মীণি। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মীণি মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রঙিন এই পোস্টারই প্রকাশ করা হয় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস'-এর তরফ থেকে। 

ছবি ঘোষণার দিন মুক্তি পাওয়া টিজারে প্রকাশ করা হয়েছিল চরিত্রদের নাম। তবে এই টিজারে কেবল কার্টুন হিসেবেই দেখা গিয়েছিল নায়ক নায়িকাকে। ছবিতে দেবের চরিত্রের নাম ‘কৃশাণু’। যদিও সে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে 'ফেলুদা' বা 'টিনটিন' বলে। পরে অবশ্য সন্ধিবিচ্ছেদ করে স্পষ্ট করে দিচ্ছেন, সে 'ফেলু-দা'। এরপরেই অকটপ ভালোবাসার স্বীকারোক্তি, 'আমি না একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই'। এরপর কিছুটা দোটানা, তারপর পর্দায় আসে 'রোহিনী'-র কার্টুন। সেখানও চমক। ছবি দেখে আর গলা শুনে বুঝে নিতে হয়, এই 'রোহিনী' আর কেউ নয়, রুক্মিণী মৈত্র। তার মুখে কিন্তু বসানো হয়েছে বিস্ফোরক ডায়লগ। ‘কৃশাণু’-র ভালোবাসার কথা জানে, বোঝে সেও। অথচ ‘কৃশাণু’-র মুখের ওপর 'রোহিনী' বলে ওঠে, ‘এক বার শুলেই বুঝি বিয়ে হয়ে যায়?' ছোট্ট ছবি ঘোষণার টিজার শেষ হয় ‘কৃশাণু’-র কথা দিয়ে। 'ভালোবাসা অনেকটা কিশমিশের মত।'

আরও পড়ুন: আরিয়ানের মাদককাণ্ডের পর প্রথম পোস্ট, চারমাস পর কী বার্তা শাহরুখ খানের?

ছবি ঘোষণায় এই অভিনব ছোট্ট কার্টুন ফিল্ম কেন? পরিচালক বলছেন, 'আমাদের ছবিতেও এমন কার্টুন আছে। ছবির ৭০ শতাংশ শ্যুট করা হবে আর বাকি ৩০ শতাংশ করা হবে এই ২ডি কার্টুনে। ছবির কাজ অনেক আগে থেকেই শুরু হবার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছি।'

অবশেষে মুক্তি পাচ্ছে দেব-রুক্মীণির নতুন ছবি। ইতিমধ্যেই মুক্তি পাওয়া 'টনিক' সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। 'কিশমিশ' নিয়েও আশাবাদী গোটা টিম।

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: রাহুলের মৃত্যুতে কোন পথে প্রতিবাদ? স্থির করতে প্রসেনজিতের বাড়িতে বৈঠক প্রিয়ঙ্কা, দেব, অরিন্দমের
রাহুলের মৃত্যুতে কোন পথে প্রতিবাদ? স্থির করতে প্রসেনজিতের বাড়িতে বৈঠক প্রিয়ঙ্কা, দেব, অরিন্দমের
Raghav-Parineeti: 'সাংসদ নয়, একজন বাবা হিসেবে কথা বলেছো', পিতৃত্বকালীন ছুটি নিয়ে সোচ্চার রাঘব চড্ডা, মুগ্ধ স্ত্রী পরিণীতি
'সাংসদ নয়, একজন বাবা হিসেবে কথা বলেছো', পিতৃত্বকালীন ছুটি নিয়ে সোচ্চার রাঘব চড্ডা, মুগ্ধ স্ত্রী পরিণীতি
Rajpal Yadav: 'টাকা দিতে হয় দিন, বিচারপতিকে দুর্বল মনে করবেন না', রাজপাল যাদবকে ভর্ৎসনা আদালতের
'টাকা দিতে হয় দিন, বিচারপতিকে দুর্বল মনে করবেন না', রাজপাল যাদবকে ভর্ৎসনা আদালতের
Tollywood Actor Death: রাহুলের মৃত্যুর পরেরদিনই অকালে চলে গেলেন আরও এক অভিনেতা! অর্থকষ্ট? অবসাদ? কী জানাচ্ছে পরিবার?
রাহুলের মৃত্যুর পরেরদিনই অকালে চলে গেলেন আরও এক অভিনেতা! অর্থকষ্ট? অবসাদ? কী জানাচ্ছে পরিবার?

ভিডিও

Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget