এক্সপ্লোর

Rituparna Sengupta: 'কখনও পরনিন্দা, কূটকাচালি করতে দেখিনি', জন্মদিনে ঋতুপর্ণার প্রশংসায় এক টলি অভিনেতা! কে তিনি?

Rituparna Sengupta Birthday: সোশ্য়াল মিডিয়ায় আজ নায়িকার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা, লিখেছেন নায়িকাকে নিয়ে অনেক স্মৃতি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা অর্জুন চক্রবর্তী ঋতুপর্ণাকে ৩৫ বছর ধরে চেনেন।
  • ঋতুপর্ণার সাথে অর্জুনের প্রথম সিনেমা মুক্তি পায়নি।
  • অর্জুন ঋতুপর্ণার থেকে জীবনে অনেক কিছু শিখেছেন।
  • অভিনেত্রী ঋতুপর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন।

কলকাতা: আজ জন্মদিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। দীর্ঘদিন ধরেই টলিউডে রাজত্ব করছেন নায়িকা, তাঁকে নিয়ে কত অভিনেতা, অভিনেত্রীর কত স্মৃতি! আর আজ, তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে স্মৃতি উজাড় করে দিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabortyy)। সোশ্য়াল মিডিয়ায় আজ নায়িকার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন অর্জুন, লিখেছেন নায়িকাকে নিয়ে অনেক স্মৃতি।

অর্জুন লিখেছেন, 'এই মেয়েটিকে আমি বহু বছর ধরে চিনি, চিনি বললে ভুল হবে, জানি। প্রায় ৩৫ বছর! ওর প্রথম বড় পর্দায় পদার্পণ আমার সঙ্গে ('৭২ দিন পর', ছবির নাম), দুর্ভাগ্যবশত রিলিজ হয়নি। তারপর থেকে ওর আমার পূর্ণ দাস রোডের বাড়িতে আসা যাওয়া। আমার মেয়ের তখন এক বছর বয়স, ও এখনও আমার মেয়েকে ডাক নাম ধরে ডাকে। নীলাঞ্জনা ওকে ভীষন ভালবাসে।আমার ও খুব খুব প্রিয়। একটা কথা বলি বলি করে বলা হয়নি। যদিও ও আমার অনেক পরে আমাদের পেশার সঙ্গে যুক্ত হয়েছে, আমার থেকে বয়সে ছোট, আমার জুনিয়র, তবু বলতে কোন দ্বিধা নেই যে ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি আজ পর্যন্ত ওকে কারুর ওপর রাগতে দেখিনি, কারুর সম্পর্কে আজেবাজে কথা বলতে বা পরনিন্দা অথবা কুটকাচালি করে সময় নষ্ট (যা বাঙালীদের সব চাইতে প্রিয়) করতে দেখিনি। অত্যন্ত চাপ বা টেনশনের পরিস্থিতির মধ্যেও ওকে ঘাবড়াতে বা ভেঙে পড়তে দেখিনি। দেখা হলেই ওকে আমি জিজ্ঞেস করি! "হ্যাঁরে কিছু টিপস দে না,কী করে পারিস"! ও নিজের পেশাগত জীবনের সমস্যা, নিজেকে এত বছর ধরে ধরে রাখা, এত বিরোধিতা, পরশ্রীকাতরতা, হিংসা, আবার নিজের সন্তান স্বামী সংসার সামলানো! এক লহমার জন্যও ওকে নিভে যেতে দেখিনি। আমরা দুজনে পরবর্তীকালে বেশ কয়েকটি ছবিতে এক সঙ্গে কাজ করেছি। এত ভাল মনের সহকর্মী কোনদিন পাইনি বললে ভুল বলা হবে (আমি সৌভাগ্যবশত চিরকাল ই সবার প্রিয়), কিন্তু ও একটু আলাদা। আমি ওকে লক্ষ্য করি যখন ও আমার মেয়েকে জড়িয়ে ধরে, নীলাঞ্জনার সাথে নিজের সুখ দুঃখের কথা বলে, আমায় কতটা সম্মান করে এবং তার মধ্যে কোন ভেজাল বা কারসাজি নেই! ওর মা বাবা আজ এই পৃথিবীতে নেই, ওঁরা আমায় ভীষণ ভালবাসতেন। ওর স্বামী সঞ্জয় (চক্রবর্তী) কে আমার বেশ লাগে। নিজের বিদ্যা বুদ্ধির জোরে ও নিজের যোগ্যতা অর্জন করেছে।'

অর্জুন আরও লিখেছেন, ' এবার বলি; "আজ তোর জন্মদিন, সুস্থ থাকিস, যেরম আছিস ঠিক সেইরম থাকবি বদলাস না। অবশ্য কারুর কথায় যে তুই কান দিস না, আমি জানি! এই ছবিটা দেয়ার একটা কারন আছে। এখানে আমি বলছি আর তুই শুনছিস। আমি বলছি যে আমার এখনো মনে পড়ে ধিরে ধিরে উত্থান ও নানা জীবনের জটিলতা পেরোনো একটি মেয়ের একা লড়ে যাওয়ার কথা। তোর এই যুদ্ধকে আমি কুর্নিশ জানাই। শুভ জন্মদিন রে।'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget