এক্সপ্লোর

Arun Roy Funeral: অরুণ রায়ের শ্রাদ্ধে দেব, রুক্মিণী, সোমু, শেষ শ্রদ্ধা জানালেন পরিচালককে

Arun Roy Funeral News: ক্যানসারের সঙ্গে লড়াইটা আর শেষ পর্যন্ত চালাতে পারলেন না অরুণ রায়। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। জীবনদীপ নিভল অকালেই।

কলকাতা: প্রয়াত পরিচালক অরুণ রায় (Arun Roy)। রবিবার তাঁর বাড়িতে হল পরিচালকের শ্রাদ্ধানুষ্ঠান। হাজির ছিলেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty), সোমু সরকার (Somu Sarkar), রেমো (Remoo) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা, যাঁরা কাজ করেছেন তাঁর সঙ্গে। প্রত্যেকেই পরিচালকের এই অকালপ্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াইটা আর শেষ পর্যন্ত চালাতে পারলেন না অরুণ রায়। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। জীবনদীপ নিভল অকালেই। রবিবার পরিচালকের বাড়িতে নিজের হাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানান, দেব, রুক্মিণী, সোমু, রেমো ও অন্যান্যরা।

শেষের দিকে ফুসফুসে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। আইসি ইউ তে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শেষের কয়েকটা দিন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল পরিচালকের। এর আগেও ক্যানসারের কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। থাকতে হয়েছিল দীর্ঘ চিকিৎসায়। তবে সেই সমস্ত যুদ্ধ জয় করে ফিরে এসেছেন তিনি। তবে শেষবার আর পারলেন না। লড়াইটা হেরে গেলেন অরুণ।

দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন পরিচালক। সদ্য তাঁকে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন দেব। পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। পরিচালক অরুণ রায়-ও দেবকে যথেষ্ট স্নেহ করতেন। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দেব-এর 'খাদান' ছবিটির প্রশংসা করে পোস্ট করেছিলেন। দেবের সঙ্গে তাঁর আগামী কাজেরও পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা আর কাজে পরিণত হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক। আজ তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন দেব। সঙ্গে রুক্মিণীও। কাজেও বসেছিলেন তাঁরা। শেষবারের মতো শ্রদ্ধা জানালেন পরিচালককে।

দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ। সমালোচকদের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছিল এই ছবি। তাঁর প্রথম ছবির নাম ছিল হীরালাল। দর্শকদের মধ্যে ভীষণ প্রশংসিত হয়েছিল এই ছবি। সেই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন কিঞ্জল নন্দ। পরিচালকের পরের দিকের ছবি 'বিনয় বাদ দীনেশ'-এও অভিনয় করেছিলেন কিঞ্জল। সঙ্গে ছিলেন অর্ণ মুখোপাধ্যায়েও। সেই ছবিও সমালোচকদের মধ্যে খুব প্রশংসিত হয়েছিল। পুজো ছবির গল্পটাই সাদায় কালোয় এঁকেছিলেন পরিচালক। আজ দেব, রুক্মিণী, সোমু ও রেমো প্রত্যেকেই শ্রাদ্ধের কাজে বসেছিলেন। প্রত্যেকেই প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানান শেষবারের মতো।

আরও পড়ুন: Kangana Ranaut: খুব ভাল বন্ধু, তাও কেন সুযোগ পেয়েও সলমনের সঙ্গে জুটি বাঁধলেন না কঙ্গনা?

 

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget