এক্সপ্লোর

Cruise Drug Case: মাদককাণ্ডে জামিন পাওয়ার পর এনসিবি দফতরে হাজিরা আরিয়ান খানের

Aryan Khan appears at NCB: গত ২৮ অক্টোবর জামিন মঞ্জুর হয় মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের। তবে নির্দেশ অনুসারে প্রত্যেক শুক্রবার তাকে হাজিরা দিতে হবে NCB-তে। সেই মতো আজ NCB পৌঁছন আরিয়ান।

মুম্বই: বম্বে হাইকোর্টের জামিনের শর্ত অনুযায়ী, আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। শাহরুখের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তিনি মুম্বইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যান। ক্রুজে মাদককাণ্ডে শাহরুখ পুত্রকে গত ৩ অক্টোবর গ্রেফতার করেছিল এনসিবি। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে। 

মাদক-মামলায় জামিনের দু’দিন পর, ৩০ অক্টোবর আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। আঠাশ দিন পর 'মন্নত'-এ ফেরেন শাহরুখ খানের বড় ছেলে। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার সময় দেওয়া হয় সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে। আজ সেই মতো হাজিরা দিলেন আরিয়ান।  

জামিন পেলেও আরিয়ান খানের ওপর নিম্নলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (The following Conditions apply to Aryan even after his release):

১. তদন্তকারী অফিসারকে না জানিয়ে আরিয়ান খান মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না।
২. তাকে প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।
৩. অন্য কোনও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না।
৪. তদন্ত সম্পর্কিত কোনও তথ্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে শেয়ার করা যাবে না।
৫. বিশেষ NDPS আদালতের কাছে আরিয়ানকে তার পাসপোর্ট জমা রাখতে হবে।
৬. আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না।

যদি কোনও শর্ত লঙ্ঘন করা হয়, তাহলে এনসিবি বিশেষ বিচারকের কাছে আবেদন করতে পারবে। 

আরও পড়ুন: Happy Birthday Shah Rukh Khan: বাবার জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা শাহরুখ-কন্যা সুহানা খানের

২৮ দিন পর আর্থার রোড জেল থেকে বাড়ি ফেরেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি তিনি। এদিন এনসিবি দফতরে হাজিরা দিতে এসেও কোনও কথা বলেননি তিনি। যদিও বাড়ি ফিরে কেবল বদলে ফেলেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার কিছুটা অংশ। বাড়ি ফিরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিপি বা প্রোফাইল পিকচার মুছে দিয়েছিলেন আরিয়ান খান। মুছে দেন তাঁর পুরনো ছবির সমস্ত কমেন্টও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget