এক্সপ্লোর

Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার

আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে বলিউডের একাধিক তারকাকে সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে। একাধিকবার শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা গিয়েছে সলমন খানকে।

মুম্বই : গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী কর্ডেলিয়ার রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে বারংবার আদালতে জামিনের আবেদন করতে থাকেন তাঁর আইনজীবী। কিন্তু নিম্ন আদালতে ততবারই আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মাদক মামলায় গ্রেফতার হওয়া আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর না হওয়ায় বম্বে আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা। আরিয়ান খানের হয়ে মামলা লড়ছিলেন মুকুল রোহতগী। অবশেষে স্বস্তি দিয়ে আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। 

আরও পড়ুন - Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুরের খবরে শাহরুখ খানের হিট ডায়লগ দিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী নবাব মালিকের

আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে বলিউডের একাধিক তারকাকে সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে। একাধিকবার শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা গিয়েছে সলমন খানকে। এছাড়াও বলিউডের রনবিজয় সিংহ, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডন, হৃত্বিক রোশন, সুজান খান, সোমি আলির মতো একাধিক তারকাও সোশ্যাল মিডিয়ায় আরিয়ানকে সমর্থন করে পোস্ট করেছেন। এই প্রসঙ্গে বহুবার মুখ খুলেছেন বলিউড অভিনেতা এবং কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। আরিয়ান খান জামিন পাওয়ার পর ফের কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি।

আরও পড়ুন - Aryan Khan Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরে কী প্রতিক্রিয়া মাধবন থেকে সোনু সুদের?

শত্রুঘ্ন সিনহা বলেন, 'আমি তো শুরু থেকেই এই বিষয়ে মুখ খুলেছিলাম। এবং আরিয়ান খানের সঙ্গে যেটা হচ্ছিল, সেটার বিরুদ্ধে ছিলাম। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল, কোনও নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আরিয়ান খানকে বেকায়দায় ফেলা হচ্ছে। আমার তো মনে হয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র যে সবসময় আরিয়ান খানের পাশে ছিলাম। অন্যদেরও এই বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা অন্যায় হচ্ছে। আজ আমাদের বিচার ব্যবস্থা আরও একবার প্রমাণ করে দিল, হ্যাঁ তার সিদ্ধান্তই সর্বোচ্চ শুধু নয়, যথার্থও বটে।'

আরিয়ান খানের গ্রেফতারিতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি অভিযোগ তুলে দাবি করেছিলেন যে, ২ অক্টোবর ওই প্রমোদতরীতে এক মাদক মাফিয়া উপস্থিত থাকলেও সে ওয়াংখেড়ের বন্ধু হওয়ার কারণে তাকে গ্রেফতার করেনি এনসিবি। বরং তার পরিবর্তে গ্রেফতার করা হয়েছে আরিয়ান খান-সহ ৮জনকে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন মাদক মামলায় ওই মাদক মাফিয়ার নাম একবারও উঠল না বলে। নবাব মালিকের প্রসঙ্গে তিনি বলেন, 'নবাব মালিক খুবই ভালো মানুষ। গুনী মানুষ। এবং ভদ্রলোক। যদি তিনি সত্যিই মনের দুঃখ নিয়ে কিছু বলেন এবং তাঁর কথা সত্যি হয়,  আমার মনে হয় এই বিষয়ে তদন্ত হওয়া উচিৎ।'

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget