এক্সপ্লোর

Aryan Khan Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরে কী প্রতিক্রিয়া মাধবন থেকে সোনু সুদের?

শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবর পাওয়ার পরই নিজের টুইটার হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেতা আর মাধবন।

মুম্বই: গত ২ অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তারপর টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার হওয়ার পর বারংবার খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। ফলে এই স্টার কিডকে দিন কাটাতে হচ্ছিল আর্থার রোড জেলে। নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় গত সপ্তাহতেই বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন আরিয়ান খানের আইনজীবীরা। অবশেষে বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করল আরিয়ান খানের। 

আরও পড়ুন - Mumbai Drug Cruise Case: মাদক মামলায় গ্রেফতারি থেকে জামিন, এক ঝলকে আরিয়ান খানের গত ২৬টা দিন

আরিয়ান খানের গ্রেফতারির পর থেকেই বলিউড তারকাদের মধ্যে বেশ কিছুজনকে শাহরুখ খানের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। সলমন খান থেকে ফারাহ খানকে কিং খানের বাড়িতে যেতেও দেখা গিয়েছে। আরিয়ান খানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন হৃত্বিক রোশন, রবিনা ট্যান্ডন, সোমি আলির মতো তারকারা। এবার আরিয়ান খানের জামিনের খবর পেয়ে প্রতিক্রিয়া দিলেন 'রহেনা হ্যায় তেরে দিল মে' অভিনেতা আর মাধবন এবং সোনু সুদ।

শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবর পাওয়ার পরই নিজের টুইটার হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেতা আর মাধবন। তিনি লিখেছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ। যেহেতু আমিও একজন বাবা, তাই আমি অনুভব করতে পারছি। প্রার্থনা করি সবকিছু ভালো হোক।' একইরকমভাবে সোনু সুদও নিজের টুইটার হ্য়ান্ডলে লেখেন, 'যখন সময় বিচার করে, কোনও সাক্ষীর প্রয়োজন হয় না।' অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছেন, 'অবশেষে'। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আরিয়ানের খানের জামিন মঞ্জুর হওয়ার ঘটনায় কতটা খুশি হয়েছেন বলিউড সেলেবরা।

আরও পড়ুন - Aryan Khan Bail: মাদককাণ্ডে জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget