এক্সপ্লোর

Aryan Khan Case : আজ ফের বম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি

আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের শুনানি হবে বম্বে হাইকোর্টে। গত ২০ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি ২৩ বছরের আরিয়ান। 

মুম্বই : মঙ্গলবারের পরে বুধবার। ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে বম্বে হাইকোর্টের দ্বিতীয় দিনের শুনানিতেও,আরিয়ান খানের জামিনের আবেদনের নিষ্পত্তি হয়নি। তাই শাহরুখ-পুত্রকে বুধবার রাতও কাটালেন জেলে। 

বৃহস্পতিবার ফের আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের শুনানি হবে বম্বে হাইকোর্টে। গত ২০ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি ২৩ বছরের আরিয়ান। 

সেশনস কোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বম্বে হাইকোর্টের বিচারপতি নীতীন সামব্রের এজলাসে দ্বিতীয় দিনের শুনানিতে, মডেল মুনমুন ধামেচার আইনজীবী কাশিফ খান দেশমুখ জামিনের আবেদনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তাঁর মক্কেল একজন মডেল। কর্মসূত্রেই একজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি ক্রুজে গিয়েছিলেন।

আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি আদালতকে, গ্রেফতারির মেমো সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান। বলেন, আরিয়ানের গ্রেফতারির সময় কোনও ষড়যন্ত্রের অভিযোগ ছিল না। ধৃত আরবাজ মার্চেন্টের আইনজীবী অমিত দেশাই সওয়াল করে বলেন, 

হোয়াটসঅ্যাপ চ্যাটের কোথাও কোনও ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে না। আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার না হলেও, হোয়াটস অ্যাপ চ্যাটের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই বিষয়টি নিয়ে আরিয়ানের বন্ধু ও অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। 

বুধবার সওয়াল-জবাবের পরে আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার ফের জামিন আর্জির শুনানি হবে। বম্বে হাইকোর্টে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হয়ে সওয়াল করবেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং। 

NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। সরকারি চাকরি পেতে, সমীর জাতিগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন বলে অভিযোগ, NCP নেতা নবাব মালিকের। তাঁর দাবি, সরকারি চাকরি পেতে জন্মগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন সমীর। এনসিপি নেতা আরও বলেন, এটা ধর্মের বিষয় নয়, সমীর ওয়াংখেড়ে ভুয়ো তথ্য দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত করেছেন।অভিযোগ অস্বীকার করেছে সমীর ওয়াংখেড়ের পরিবার। 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget