এক্সপ্লোর

8 years of Open Tee Bioscope: 'আমরা এখনও বন্ধুত্বের বাইলেনে থাকি', 'ওপেন টি বায়োস্কোপ'-এর ৮ বছর পূর্তিতে আবেগঘন ঋদ্ধি-ঋতব্রত

Open Tee Bioscope: এখন ওই পাঁচজনের প্রত্যেকেই একেক জন প্রতিষ্ঠিত শিল্পী। কিন্তু তাঁরা যে এখনও সেই 'বন্ধু বাইলেন'-এর বাসিন্দা। 

কলকাতা: ২০১৫ সাল। মুক্তি পেয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) পরিচালিত 'ওপেন টি বায়োস্কোপ' (Open Tee Bioscope)। একঝাঁক খুদে অভিনেতার বন্ধুত্বের গল্প। যা আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বাঙালি দর্শক। ছবির ৮ বছর পূর্তিতে নস্ট্যালজিক ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee), ঋদ্ধি সেন (Riddhi Sen)। 

'ওপেন টি বায়োস্কোপ'-এর আটে পা

ছবির পোস্টারে একের পিঠে এক এক করে চার বন্ধু। ঋতব্রত মুখোপাধ্যায়, রাজর্ষি নাগ (Rajarshi Nag), ঋদ্ধি সেন ও ধী মজুমদার (Dhee Majumdar)। আর ইনসেটে ছবির খুদে নায়িকা, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। এখন তাঁরা প্রত্যেকেই একেক জন প্রতিষ্ঠিত শিল্পী। কিন্তু তাঁরা যে এখনও সেই 'বন্ধু বাইলেন'-এর বাসিন্দা। 

১৬ জানুয়ারি, ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। অভিনেতা ঋদ্ধি সেন একগুচ্ছ ছবি পোস্ট করেন এদিন। ৮ বছর আগের ছবির সঙ্গে এখনের ছবির কোলাজ পাঁচ জনেরই। ক্যাপশনে পরিচালকের কাছে মিষ্টি আবদার। ছবির 'সিক্যোয়েল' তৈরি করা যায় কি? অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন অভিনেতা। ক্যাপশনে পরিচালকের উদ্দেশে খোলা চিঠি ঋদ্ধির, লেখেন, 'বলছি অনিন্দ্য দা, আজকে ওপেন টি বায়োস্কোপের আট বছর হল, তাহলে একটা sequel হোক? নাম হতে পারে তোমার ওপেন টি বায়োস্কোপের ভাবা প্রথম নামটা, কারণ আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতে, আমরা এখনও ওখানেই থাকি, -“বন্ধু বাইলেনে”। কাস্টিংয়ের জন্য ছবি জমা দিলাম , আট বছর পর।' ঋদ্ধির পোস্টে সায় দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবিতে তিনি ঋদ্ধির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সুদীপ্তা লেখেন, 'আমিও ছবি জমা করব'। অর্থাৎ 'সিক্যোয়েল'-এ যেন তাঁকেও নেওয়া হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhi Sen (@riddhi_sen_)

অন্যদিকে ঋতব্রত লেখেন, 'পাগলামি, দুষ্টুমি, বন্ধুত্ব। ৮ বছর অনেকটা সময়? ধন্যবাদ অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজিত সরকার এবং গোটা ওটিবি পরিবার। ভালবাসা ও কৃতজ্ঞতা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rwitobroto Mukherjee (@_rwitobroto_)

প্রসঙ্গত, গত বছরেও একইভাবে তাঁদের প্রিয় ছবির বর্ষপূর্তিতে পোস্ট করেছিলেন ঋতব্রত ও ঋদ্ধি। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা গিয়েছিল কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখকে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget