এক্সপ্লোর

TV Actor: শৌচাগারে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ, গ্রেফতার হলেন জনপ্রিয় অভিনেতা

Popular TV Actor: জানা যাচ্ছে, সিভিল লাইনস থানায় এই অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল। এরপরেই পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছিল, অবশেষে অভিনেতাকে গ্রেফতার করা হয় পুণে থেকে

কলকাতা: ধর্ষণের মামলায় গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা! টিভির পরিচিত মুখ আশিস কপূরকে (Ashish Kapoor) ধর্ষণের মামলায় পুণে থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণীর অভিযোগ, একটি হাউজ পার্টিতে অভিনেতা আশিস কপূর শৌচাগারে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। অভিযোগকারিণী ও আশিস উভয়েই উপস্থিত ছিলেন একটি হাউজ পার্টিতে। সেখানেই অভিনেতা শৌচাগারে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিনেত্রীর সঙ্গে। এই ঘটনা ঘটার পরে, গত ১১ অগাস্ট আশিস কপূরের নামে এফআইআর দায়ের করেন অভিযোগকারিণী। সেই থেকেই অভিযুক্ত অভিনেতার খোঁজ চলছিল। অবশেষে তাঁকে পুণে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, সিভিল লাইনস থানায় এই অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল। এরপরেই পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছিল, অবশেষে অভিনেতাকে গ্রেফতার করা হয় পুণে থেকে। এফআইআরে শুরুতে আশিস কাপূর, তাঁর বন্ধু, বন্ধুর স্ত্রী এবং আরও ২ জন অজ্ঞাত ব্যক্তির নাম ছিল। পরে অভিযোগকারিণী তাঁর বয়ান বদল করে জানান, শুধুমাত্র আশিস কপূরই তাঁর সঙ্গে ধর্ষণ করেছে। এখানেই শেষ নয়, অভিযোগকারিণীর দাবি, তাঁর সঙ্গে আশিস কপূরের আলাপ হয়েছিল ইনস্টাগ্রামে। সেই ঘটনার ভিডিওগ্রাফি পর্যন্ত করা হয় বলে জানিয়েছেন অভিযোগকারিণী। তবে এখনও পর্যন্ত পুলিশ এই ধরণের কোনও ভিডিও পায়নি। অভিযোগকারিণীর অভিযোগ, বাথরুম থেকে বের হওয়ার পরে আশিস কাপূরের বন্ধুর স্ত্রী তাঁকে মারধর করেন। পুলিশের মতে, আশিস কাপুরের বন্ধুর স্ত্রীই PCR কল করেছিলেন। 

সূত্রের খবর অনুযায়ী, ১১ অগাস্ট মামলা দায়ের হয়। এফআইআরে শুরুতে আশিস কাপূর, তাঁর বন্ধু, বন্ধুর স্ত্রী এবং আরও ২ জন অজ্ঞাত ব্যক্তির নাম ছিল।  ১৮ অগাস্ট আরও একটি মামলা দায়ের করেন ওই অভিযোগকারিণী। সেখানে তিনি অভিযোগ করেন, আশিস কপূর কেবল ধর্ষণ করেছেন। তাঁর বন্ধুর স্ত্রী অভিযোগকারিণীকে মারধর করেছেন। যদিও ২১ আগস্ট, আশিস কপূরের বন্ধু এবং তার স্ত্রীকে আগাম জামিন দেওয়া হয়েছিল। 

ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বয়ান থেকে জানা গিয়েছে, আশিস কপূর ও সেই মহিলা একইসঙ্গে শৌচাগারে প্রবেশ করেছিলেন। তারপরে তাঁরা অনেকক্ষণ বেরোচ্ছেন না দেখে, অতিথিরা দরজায় ধাক্কা মারতে শুরু করেন। এরপরে একটি ঝগড়া হয়। অভিযোগকারিণীর দাবি, সেই ঝগড়ার মধ্যেই আশিস কপূরের বন্ধুর স্ত্রী তাঁকে মারধর করেছেন।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget