এক্সপ্লোর

WAR - 2 : অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার অ্যাকশন করবেন হৃতিক ! আসছে ওয়ার -২

War 2 Announcement : এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরন আদর্শও। 


মুম্বই : ব্রহ্মাস্ত্র দেখে যাঁরা মুগ্ধ, তাঁদের জন্য সুখবর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার আরও একটি চমক আসতে চলেছে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে (Ayan Mukerji ) হৃতিক রোশন (Hrithik Roshan) অভিনীত 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব দিল যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার এ ব্যাপারে যোগাযোগ করেছেন অয়নের সঙ্গে।  এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরন আদর্শও। 

ঘনিষ্ঠ সূত্রে খবর,YRF Spy Universe এর প্রতিটি ছবির জন্য কৌশলগতভাবে বেছে নিচ্ছেন ক্যাপ্টেনকে। অয়ন ইতিমধ্যেই বড় হিট দিয়েছেন, যা সব ধরনের দর্শককে টেনেছে। তিনি জানেন কী করে একটি ছবিকে দর্শকের মনপসন্দ করে তোলা যায়, যা War 2 ছবি পরিচালনা করার জন্য প্রয়োজন। 

অয়নকেই যোগ্য বলে মনে করছেন আদিত্য

সূত্রের দাবি, আদিত্য মনে করছেন, অয়ন একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা যিনি স্পাই ইউনিভার্সের ছবিতে একটি ভিন্ন স্বাদ আনতে পারবেন। এই ছবির পরিচালনার জন্য অয়নকেই যোগ্য বলে মনে করছেন আদিত্য চোপড়া। 

'বিরাট বড় ঘোষণা'

বলিউড মনে করছে, হালফিলে এটা একটা বিরাট বড় ঘোষণা। ওয়ার-২ দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই। আর তা যদি রূপ পায় অয়নের হাতে তাহলে তো কথাই নেই। অনেকের মতে, অয়ন পরিচালিত 'ওয়ার ২' আগামী দিনে দর্শকের মন কেড়ে নেবে।  এই খবর নিয়ে যখন বলিউডে কানাঘুঁসো চলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অয়ন মুখোপাধ্যায়। তিনি ইঙ্গিত দেন, বড় একটি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি।              

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)



চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও এই খবর ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, অয়ন মুখোপাধ্যায় ওয়ার ২ পরিচালনা করবেন। হৃতিক রোশনও এই খবরের সত্যতা স্বীকার করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)



'ওয়ার' মুক্তি পায় ২০১৯ সালে । পরিচালনা করেছিলেন 'পাঠান' নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget