এক্সপ্লোর

Ayushmann-Tahira Update: ২১তম 'ডেটিং অ্যানিভার্সারি', সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট আয়ুষ্মান-তাহিরার

Ayushmann-Tahira Update: আয়ুষ্মান একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাহিরা ও তাঁদের বন্ধুদের সঙ্গে রণথম্বোরে সময় কাটাতে দেখা যাচ্ছে। খোলা জিপে ঘুরতে বেরিয়েছেন তাঁরা।

নয়াদিল্লি: বলিউডের অন্যতম নজরকাড়া ও আদুরে জুটি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ (Ayushmann Khurrana and Tahira Kashyap)। তাঁরা ভালবাসায় থাকেন ও ভালবাসায় রাখায় বিশ্বাস করেন। অভিনেত্রী না হয়েও তাহিরার নিজস্ব অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। আর এই তারকা জুটিকে বেশ পছন্দও করেন নেটিজেনরা। মঙ্গলবার এই আদুরে দম্পতির ২১তম 'ডেটিং অ্যানিভার্সারি' (dating anniversary) ছিল। অর্থাৎ ২১ বছর আগে এই দিনেই একসঙ্গে সম্পর্কে জড়াতে শুরু করেছিলেন আয়ুষ্মান ও তাহিরা।

বয়স যখন কুড়ির কোঠায়, তখন থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। আয়ুষ্মান ও তাহিরার প্রেম কাহিনি তাঁরা নিজের মুখেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন। ২০০৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০০১ সালে ফোনের ওপার থেকে 'প্রেমে পড়েছি' স্বীকার করেন আয়ুষ্মান। তার ৭ বছর পর বিয়ে। দীর্ঘ সময়ের প্রেম আর ১৩ বছরের বিবাহিত জীবন নিয়ে মোট ২১ বছর একসঙ্গে কাটিয়ে দিলেন তাঁরা। জীবনের সমস্ত চড়াই উতরাই একে অপরের পাশে থেকেছেন, হাত ধরেছেন শক্ত করে। 

আজকের এই বিশেষ দিনটিকে মনে করে দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাহিরা একটি ছবি পোস্ট করেন আয়ুষ্মানের সঙ্গে। ক্যাপশনে লেখেন, 'মুহূর্ত তৈরি করার ২১ বছর এবং আমরা এখনও সেই ২০০১ সালের মতোই ঝগড়া করি, ভালবাসি। আয়ুষ্মান, শুধু তুমিই আমার মধ্যে থেকে শ্রেষ্ঠত্বকে বের করে আনতে পারো।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by tahirakashyapkhurrana (@tahirakashyap)

তাহিরার পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, ট্যুইঙ্কল খান্না, টিসকা চোপড়ার মতো তারকারা।

অন্যদিকে আয়ুষ্মান একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাহিরা ও তাঁদের বন্ধুদের সঙ্গে রণথম্বোরে সময় কাটাতে দেখা যাচ্ছে। খোলা জিপে ঘুরতে বেরিয়েছেন তাঁরা। 'ডেটিং অ্যানিভার্সারি' ও বন্ধুর জন্মদিন উপলক্ষে পোস্ট করে ক্যাপশনে লিখলেন তারকা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

আয়ুষ্মান ও তাহিরার দুই ছেলে, বিরাজবীর ও বিরুষ্কা।
আরও পড়ুন: Alia Bhatt Birthday: নীতু কপূর থেকে ভিকি কৌশল, তারকাদের শুভেচ্ছায় উজ্জ্বল আলিয়ার জন্মদিন

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget