এক্সপ্লোর

Baba, Baby, O...: সগৌরবে ২৫ দিন পার করল মেঘ রোদ্দুর-বৃষ্টির প্রেম, উদযাপনে মাতল 'বাবা, বেবি, ও...' টিম

Baba, Baby, O...: করোনা কাঁটা পেরিয়ে ফের হলমুখী হয়েছেন বাংলা ছবির দর্শক। মুক্তির পর থেকেই এই ছবি প্রবল সাড়া পেয়েছে। এই ছবির বাজেট ছিল ৮৮ লক্ষ। ছবি মুক্তির প্রথম তিনদিনেই ব্যবসা করেছিল ৫৫ লক্ষ টাকার।

কলকাতা: অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Nandita Roy and Shiboprosad Mukherjee) 'উইন্ডোজ' (Windows) প্রযোজিত 'বাবা, বেবি, ও...' (Baba, Baby, O...) ইতিমধ্যেই বেশ হইচই ফেলেছে দর্শক মহলে। প্রধান চরিত্রে অভিনয় করেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy) দেখতে দেখতে এবার সগৌরবে প্রেক্ষাগৃহে ২৫ দিন পার করে ফেলল ছবিটি। এদিন শহরের এক প্রেক্ষাগৃহে কলাকুশলীরা পালন করলেন ছবির সাফল্য। 

শহরের প্রেক্ষাগৃহে এদিন উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রধান অভিনেতা শোলাঙ্কি রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, হাজির ছিলেন ছবির পরিচালকও। ছবির মন কাড়া গান তৈরির পিছনে রয়েছে যে টিম, হাজির ছিলেন তাঁরাও। 

দর্শকদের ভালবাসা পেয়ে উচ্ছ্বসিত শোলাঙ্কি। তাঁর কথায়, 'মানুষের থেকে যে ভালবাসা পাচ্ছি তাতে আমি আপ্লুত। আশা করছি এভাবেই ৫০ দিন পূর্তিও উদযাপন করতে পারব।'

পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলছেন, 'আমি খুশি যে সাধারণ দর্শক এই ছবি ও গানগুলিকে সাদরে গ্রহণ করছেন। 'এই মায়াবী চাঁদের রাতে' গানটি যে ভালবাসা পেয়েছে তা অতুলনীয়। এই সাফল্যের জন্য আমি গোটা টিমকে শুভেচ্ছা জানাতে চাই।'

আরও পড়ুন: Ahammok Trailer: 'উরিবাবা'র এক ডজন গল্পের প্রথম চমক 'আহাম্মক'-এর ট্রেলার প্রকাশ্যে

করোনা কাঁটা পেরিয়ে ফের হলমুখী হয়েছেন বাংলা ছবির দর্শক। মুক্তির পর থেকেই এই ছবি প্রবল সাড়া পেয়েছে। এই ছবির বাজেট ছিল ৮৮ লক্ষ। ছবি মুক্তির প্রথম তিনদিনেই ব্যবসা করেছিল ৫৫ লক্ষ টাকার। অন্যদিকে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মাত্র ১২ দিন প্রেক্ষাগৃহে চলেছিল।

'বাবা, বেবি, ও...' ছবির গল্প একজন চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে নিয়ে। যাঁর নাম মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় (Megh Roddur Chattopadhyay)। এই ভদ্রলোক সিদ্ধান্ত নেন যে সারোগেসির মাধ্যমে পিতৃত্বের স্বাদ নেবেন তিনি। তবে কুড়ির কোঠায় থাকা বৃষ্টি রায়ের (Brishti Roy) সঙ্গে আলাপের পর তাঁর জীবন বদলে যায়। ছবির মূল বক্তব্য, প্রেম ও ভালবাসা যে কোনও সময়ে যে কোনও জায়গায় হতে পারে। ছবিটি মুক্তি পায় 'প্রেম দিবস'-এর প্রাক্কালে, ৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget