এক্সপ্লোর

Baba, Baby O: ৪ ফ্রেব্রুয়ারি অসমবয়সী প্রেমের গল্প শোনাবে মেঘ-বৃষ্টি, প্রকাশ্যে 'বাবা, বেবি ও'-র ট্রেলার

ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'বাবা হওয়া এত সোজা নয়'। তারপর? তারপর মেঘকে ভিজিয়ে দিতে বৃষ্টি এল। মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত 'বাবা, বেবি ও' র ট্রেলার।

কলকাতা: প্রেম, বিয়ে নয়, মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় চেয়েছিলেন বাবা হতে। যেমন ভাবা, তেমন কাজ। গোটা বাড়ি জুড়ে দুধের বোতল, খেলনায় ছড়াছড়ি। কখনও কেকের ওপর উড়ে এসে পড়ছে হেলিকপ্টার, আবার কখনও অফিসের ব্যাগ থেকে বেরোচ্ছে বাচ্চাদের জিনিস। ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'বাবা হওয়া এত সোজা নয়.. যেমনটা মনে হয়'। তারপর? তারপর মেঘকে ভিজিয়ে দিতে বৃষ্টি এল। 

২৩ জানুয়ারি, রবিবার মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...")-র ট্রেলার। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শোলাঙ্কি। গল্পের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিকে সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ!

কেবল যীশু বা শোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak
Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)।  ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবি নিয়ে অরিত্র বলছেন, 'প্রেমের ঋতুকে উদযাপন করার জন্য একটা প্রেমের গল্পের থেকে ভালো আর কীই বা হতে পারে! এই ছবিটা পারিবারিক কিন্তু সেই সঙ্গে একটা বার্তাও রয়েছে। ট্রেলার দেখেই সেটা মানুষ কিছুটা আঁচ করতে পারবেন।'

এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছেন শোলাঙ্কি। অভিনেত্রী বলছেন, 'বড়পর্দায় এটা আমার প্রথম কাজ। ছবির বিষয়বস্তুটা এত অন্যরকম যে সেটা আমায় খুব আকর্ষণ করেছিল। যীশুদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশা করি পর্দায় দর্শকদের আমাদের রসায়ন ভালো লাগবে।'

বেশ অনেকদিন পর ফের টলিউডে যীশুর ছবি মুক্তি। অভিনেতা বলছেন, 'প্রায় আড়াই বছর পর ফের বাংলায় আমার ছবি মুক্তি পাচ্ছে। আমি ভীষণভাবে অপেক্ষা করছি ছবিটার জন্য। আশা করি দর্শকদের ট্রেলারটা ভালো লাগবে।'

ট্রেলারের শেষে শোলাঙ্কির গলায় শোনা যায়, 'আপনি খুব ফাদারলি'। এই গল্প তো এক বাবার প্রেমে পড়ারই গল্প। পর্দায় মেঘ বৃষ্টি শেখাবে, প্রেমের কোনও বয়স হয় না। যে কোনও সময়, যে কোনও জায়গায় প্রেমে পড়তে পারে মানুষ। ৪ ফেব্রুয়ারি এক অসম বয়সী প্রেমের গল্পে ভিজবেন দর্শকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget