এক্সপ্লোর

Bapi Lahiri Demise: মনখারাপে নয়, 'ইয়াদ আ রাহা হ্যায়'-এর ছন্দে বাপি লাহিড়িকে শ্রদ্ধার্ঘ্য গণেশ আচার্যর

সঙ্গীতশিল্পীকে কী সত্যিই এমন নতমুখে স্মরণ করা যায়? যাঁর গানের ছন্দে পা মেলাতে বাধ্য হত আট থেকে আশি, তাঁর মৃত্যু কি এমন বেসুরো হতে পারে! কিংবদন্তিকে অন্যভাবে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা গণেশ আচার্য

মুম্বই: গতকাল অক্ষয় কুমার (Akshay Kumar) লিখেছিলেন, 'আপনি অনেকের নাচ করবার কারণ। আমারও।' এই লেখা ছিল বাপি লাহিড়ির (Bappi Lahiri) উদ্দেশে। গতকাল সকালে যেন ছন্দ হারাল সঙ্গীত জগত। 'ডিস্কো ডান্সার'-এর শ্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড। কিন্তু সঙ্গীতশিল্পীকে কী সত্যিই এমন নতমুখে স্মরণ করা যায়? যাঁর গানের ছন্দে পা মেলাতে বাধ্য হত আট থেকে আশি, তাঁর মৃত্যু কি এমন বেসুরো হতে পারে! কিংবদন্তিকে অনবদ্য উপায়ে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা গণেশ আচার্য (Ganesh Acharya)। 

বাপি লাহিড়ির গলায় 'ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার' গানটি শুনে সুরে ভাসেননি এমন মানুষ মেলা দুষ্কর। সেই গানের সুরেই এবার পা মেলালেন মেলালেন গণেশ আচার্য্য। সোশ্যাল মিডিয়ায় এক মিনিটের ছোট্ট ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে প্রথমেই বাপি লাহিড়ির একটি সাদা কালো ছবি আসে। এরপর তাঁকে শ্রদ্ধা জানিয়ে গানের তালে পা মেলাল গণেশ। তাঁর নাচ আর বাপি লাহিড়ির কিংবদন্তি সেই গানে নস্ট্যালজিয়ায় ভাসে নেটদুনিয়া। কমেন্ট বক্সে উপচে পড়ে ভালোবাসা আর শ্রদ্ধা। ক্যাপশানে তিনি লিখেছেন, 'শান্তিতে ঘুমোন বাপি দা।'

আরও পড়ুন: 'একসঙ্গে করা কাজ আর স্মৃতিগুলোর মৃত্যু নেই', বাপি লাহিড়ির স্মৃতিচারণায় অমিতাভ বচ্চন

 কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির (Bappi Lahiri) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। তাঁর অগণিত অনুরাগীদের মন ভারাক্রান্ত। নেট মাধ্যমে সাধারণ নেট নাগরিক থেকে তারকারা শোকজ্ঞাপন করছেন। বাপি লাহিড়ির প্রয়াণে (Bappi Lahiri Passes Away) শোকপ্রকাশ করেছেন অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাপি লাহিড়ির একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'সোনালি গৌরবে বিশ্রাম নিন বাপি দা। আপনার সৃষ্টি করা সঙ্গীতের জন্য অনেক অনেক ধন্যবাদ।'

কভি আলবিদা না কহেনা...। এই গানের সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানাল মুম্বই। সকাল ১০টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হয় অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে ডিস্কো কিংয়ের মরদেহের সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজনেরা। শেষ যাত্রায় সামিল হন অগণিত মানুষ। জুহুর বাড়ি থেকে ভিলে পার্লের পবনহংস শ্মশানের দূরত্ব আড়াই কিলোমিটার। সময় লাগে মাত্র ১০ মিনিট। সেই পথই এদিন পেরোতে সময় লাগল প্রায় একঘণ্টা। বাপি লাহিড়ির শেষকৃত্যে হাজির শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিং, বিন্দু দারা সিংয়েরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget