এক্সপ্লোর

Barun Dhawan: শহরে 'ভেড়িয়া'-র প্রচারে বরুণ ও কৃতি, দেখা 'বুম্বাদা'-র সঙ্গেও

 Barun Kriti in Kolkata: শহরে 'ভেড়িয়া'-র প্রচারে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন। মূলত দুজনেই খুব ব্যস্ত তাদের এই আগামী ছবি'ভেড়িয়া'-র প্রচার নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

কলকাতা:  শহরে 'ভেড়িয়া'-র প্রচারে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন। মূলত দুজনেই খুব ব্যস্ত তাদের এই আগামী ছবি'ভেড়িয়া'-র প্রচার নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। ছবির প্রচারে এই মুহূর্তে তাঁরা দেশের নান প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। তবে বরুণ ও কৃতিই নন , সহ অভিনেতা অভিষেক, প্রযোজক দীনেশ থেকে শুরু করে পরিচালক অমর কৌশিক, প্রত্যেকেই শহরে এসে, বেলাশেষে, 'আমার কলকাতা' অনুভব করেছেন। শহরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাত সেরেছেন বরুণ ধাওয়ান।

ভবানীপুর কলেজের সামনে ছবি প্রচারে যেতেই,  বরুণ ও কৃতিকে ঘিরে ভিড় উপচে পড়ে। পাশাপাশি ছবির প্রচারে শহরে এসে চুটিয়ে ট্রাম সফর উপভোগ করে গোটা টিম। প্রযোজক শহরে প্রচারে এসে জানিয়েছেন, কলকাতা সত্যি তাঁদের'ভেড়িয়া'-র ছবি জন্য একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। 'একরাশ গুঞ্জন নিয়ে এখানে সবাই উৎসাহিত-উত্তেজিত। দর্শকরা শুধুই ছবিটির জন্য উন্মুখ নয়, মিউজিক ও ভিএফএক্সের মতো প্রযুক্তিগত বিবরণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।' পাশাপাশি পরিচালক অমর কৌশিকের সংযোজন, 'এই শহরে আমরা পা রাখতেই, প্রত্যেকেই এই ছবিটি সম্পর্কে আরও জানার চেষ্টা করছে। এই শহর আমাদের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছে।' উল্লেখ্য, ২৫ নভেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

আরও পড়ুন, 'কেমন আছেন ?' কলকাতায় এসেই অনুরাগীদেরকে প্রশ্ন ভিকি কৌশলের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

প্রসঙ্গত, 'ভেড়িয়া' ছবিটি মূলত ভাস্করের গল্প বলে। একজন মানুষ যে কিনা ধীরে ধীরে নেকড়েতে রূপান্তরিত হয়।  ছবিতে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে কৃতী শ্যাননকে। ছোট চুলে দেখা মিলল অভিনেত্রীর। কৃতীর হাতে দেখা গেল বন্দুক আকৃতির ইনজেকশন। ছবি দেখে মনে করা হচ্ছে যে ওয়্যারউলফের চিকিৎসা করতে তৈরি তিনি। চরিত্রের নাম ডাক্তার অনিকা। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget