এক্সপ্লোর

Tom Wilkinson Death:প্রয়াত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন

Entertainment:প্রয়াত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন

নয়াদিল্লি: এভাবে চলে যাওয়া যায়? শনিবারের পর থেকে এমন প্রশ্ন হয়তো ব্রিটেনের বহু বাসিন্দার মনেই ঘুরপাক খাচ্ছে। তবে ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন হলিউডেও  দাপিয়ে কাজ করেছেন। দু'বার অস্কারের জন্য মনোনয়ন পান। পাশাপাশি, ছ'বার 'বাফটা'-র জন্যও মনোনীত হয়েছিলেন। শনিবারের পর থেকে এসবই অবশ্য স্মৃতি। গত কাল, নিজের বাড়িতে, মারা যান ৭৫ বছরের অভিনেতা। স্ত্রী-সন্তান বাড়িতেই ছিলেন। 

দু-চার কথা...
ফিল্মভক্তদের মধ্যে যাঁদের 'হরর' ঘরানা পছন্দ তাঁদের অনেকেই মনে করেন, 'Exorcism of Emily Rose' ছবিটি কিছুটা অন্যরকম স্বাদের। বিতর্ক থাকতে পারে। তবে 'Exorcism of Emily Rose' ছবিতে ফাদার রিচার্ড মুরের ভূমিকায় যাঁরা টম উইলকিনসনের অভিনয় দেখেছেন, তাঁরা হয়তো প্রয়াত অভিনেতার প্রতিভাকে কুর্নিশ না জানিয়ে পারবেন না। তবে তিনি যে কোনও এক ধরনের ছবিতেই সাবলীল, এমন নয়। বিশেষত,  'The Full Monty' নামে যে ছবির জন্য ১৯৯৭ সালে তিনি 'বাফটা' পান, সেখানে 'ফোরম্যান'-র চাকরি খোয়ানো জেরাল্ড কুপার নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন টম। সদ্য ছাঁটাই হওয়া একদল শ্রমিক কী ভাবে 'স্ট্রিপিং ডান্স'-এ ঝুঁকছেন, কী ভাবে তাঁদের কাজে পেতে সাহায্য করছেন প্রাক্তন ফোরম্যান, এই ছিল ছবিটির গল্প। ১৯৯৭ সালে, সেরা মৌলিক সঙ্গীতের অস্কার পেয়েছিল ছবিটি। 'বেস্ট সাপোর্টিং রোল'-র জন্য সেই বছরই 'বাফটা' পান টম। ২০০১ সালে 'In The Bedroom' ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন এবং  'Michael Clayton' ছবির জন্য ২০০৭ সালে 'বেস্ট সাপোর্টিং রোল'-এর অস্কারের মনোনয়ন পান টম। সাফল্য অবশ্য দূরে থাকেনি। ২০০৮ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের জন্য 'এমি' পুরস্কার এবং ২০০৯ সালে 'গোল্ডেন গ্লোব' পুরস্কার পান তিনি। তবে স্রেফ পুরস্কার দিয়ে তাঁর অভিনয়ের জাত বোঝা কঠিন। 

আর যা...
'Shakespeare In Love' এবং 'The Best Exotic Marigold Hotel'-র মতো ছবিতেও তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের।    'Michael Clayton' ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন জর্জ ক্লুনি। সেই অভিজ্ঞতা স্মরণ করে এক বার বলেছিলেন, 'টম সব কটা প্রজেক্টকে উন্নততর করেন। সমস্ত অভিনেতাকেও আরও উন্নত করেন।' সারা জীবনে ফিল্ম ও টেলিভিশন মিলিয়ে অন্তত ১৩০টিরও বেশি কাজের সঙ্গে জড়িয়ে ছিলেন এই অভিনেতা। সমস্ত কিছুতে হঠাৎ যবনিকা পড়ে গেল শনিবার।

 

আরও পড়ুন:মায়ের স্বপ্নপূরণ করলেন প্রীতম, হুইলচেয়ারে করেই লন্ডন-প্যারিস ঘুরিয়ে দেখালেন সুরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget