এক্সপ্লোর

'কঠিন সময়েও সন্তানকে দিন-রাত আগলে রেখেছি, এটাই আনন্দের', করোনা-নেগেটিভ আসার পর স্বস্তিতে কোয়েল

এবিপি আনন্দকে কোয়েল জানালেন, প্রথমে জ্বর, সর্দি-কাশি হয়েছিল অভিনেত্রীর বাবা-মায়েরই। অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক দুজনেই সামান্য জ্বর সারাতে খাচ্ছিলেন প্যারাসিটামল। তারপর কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিংহেরও জ্বর আসে।

কলকাতা: জুলাই মাসের ১০ তারিখ। টলিপাড়ায় প্রথম করোনা-হানার খবর আসে। করোনা আক্রান্ত হন অভিনেত্রী কোয়েল মল্লিক, স্বামী নিসপাল সিংহ রানে ও তাঁর মা। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান সেই কথা। আজ ২৩ দিন পর নিজেই জানালেন সবা এখন সম্পূর্ণ সুস্থ। পুরো পরিবারের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে। শুভকামনা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানান কোয়েল। কঠিন সময়েও সন্তানকে দিন-রাত আগলে রেখেছি, এটাই আনন্দের', করোনা-নেগেটিভ আসার পর স্বস্তিতে কোয়েল এবিপি আনন্দকে কোয়েল জানালেন, প্রথমে জ্বর, সর্দি-কাশি হয়েছিল অভিনেত্রীর বাবা-মায়েরই। অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক দুজনেই সামান্য জ্বর সারাতে খাচ্ছিলেন প্যারাসিটামল। তারপর কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিংহেরও জ্বর আসে। মুখের স্বাদ কমতে থাকে। গন্ধ পেতেও সমস্যা হয়। তখনই কোভিড-টেস্ট করান গোটা পরিবার। তাতেই জানা যায় তাঁরা করোনা পজিটিভ। নিসপাল বলেন, ‘আমার হালকা জ্বর ছিল, তাই টেস্ট করাই। টেস্টে পজিটিভ আসে। তবে তার আগে শহরের বাইরে কোথাও যাইনি।’ 'হঠাৎই যেন অন্যরকম হয়ে গেল সবকিছু। তবে কারওরই যেহেতু বড়াবাড়ি হয়নি, তাই হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়েনি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। অক্সিমিটারে রোজ মাপছিলেন অক্সিজেন লেভেল,' বলছিলেন কোয়েল। সুস্থ কোয়েল-রানের ছেলে। ডাক্তারের পরামর্শ মেনে বাচ্চাকে সঙ্গেই রাখতে পেরেছিলেন কোয়েল। ৩ মাসের একরত্তি ছেলে ছিল মায়ের কাছেই। দিন-রাত তাঁকে সামলে ছেন কোয়েল নিজেই। 'করোনা আক্রান্ত হলেও আমার কোনও উপসর্গ ছিল না। তাই চিকিৎসকরা বাচ্চাকে সঙ্গে রাখতেই বলেছিলেন। ওইটুকু শিশু কীকরেই বা মাকে ছেড়ে থাকবে বলুন তো?' নেগেটিভ রিপোর্ট আসার পর এবিপি আনন্দকে বলছিলেন কোয়েল। করোনাকালে এতকিছু নেতিবাচকের মধ্যে সন্তানের সঙ্গে সুদীর্ঘ সময় কাটানোটাই দারুণ প্রাপ্তি, বললেন অভিনেত্রী। সতর্ক থাকুন, তবে আতঙ্কিত হবেন না, সকলকে বার্তা করোনাজয়ী কোয়েলের।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget