এক্সপ্লোর

Bhotbhoti: প্রেক্ষাগৃহ পাচ্ছে না 'ভটভটি', প্রতিবাদ করে কী প্রশ্ন তুললেন শ্রীলেখা মিত্র?

Sreelekha Mitra: ছবি মুক্তি পাওয়ার কথা আগামীকাল। কিন্তু প্রেক্ষাগৃহ পাচ্ছে না 'ভটভটি'। আর তাই এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সামিল হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কলকাতা: আগামীকাল অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পাবে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) বহু প্রতীক্ষিত ছবি 'ভটভটি' (Bhotbhoti)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যাতে দেখা যাচ্ছে, গঙ্গার ধারের জাহাজ বস্তিতে বাস এর তরুণের। নাম ভটভটি। তার কল্পনার রঙে গঙ্গার নিচে সেজে ওঠে এক রূপকথার জগৎ। সেখানে রাজপ্রাসাদ আছে, ঝিকিমিকি আলো আছে, আর আছে জলপরী। সেই স্বপ্নই সত্যি হয়ে যায় যখন ভটভটি দেখা পায় এরিয়েলের। ভটভটির ভূমিকায় দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে। আর এরিয়েলের ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)-কে। ছবিতে বিবৃতি আর তথাগত ছাড়াও রয়েছেন দীপঙ্কর দে (Dipankar Dey), মমতা শঙ্কর (Mamata Shankar), রজতাভ দত্ত (Rajatava Dutta) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তথাগত নিজে ও দেবলীনা দত্ত (Debleena Dutt)।

'ভটভটি'র প্রেক্ষাগৃহ না পাওয়া নিয়ে শ্রীলেখা মিত্র প্রতিক্রিয়া-

ছবি মুক্তি পাওয়ার কথা আগামীকাল। কিন্তু প্রেক্ষাগৃহ পাচ্ছে না 'ভটভটি'। আর তাই এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সামিল হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি সিনেমা হল পাচ্ছে না শুধুমাত্র ক্ষমতার অপব্যবহারে। আমার দৃঢ় বিশ্বাস ছবিটা ভালো হয়েছে। তথার আগের কাজ তার সাক্ষ্যবহন করে। তাঁবেদারের আর সিন্ডিকেটের ভিড়ে ছবি যদি হল না পায় তাহলে ওই বঙ্গভূষণ, বিভীষণেরা জিতে যাবে একে অপরের পিঠ চাপড়ে। আপনারাও কি তাই চান? RIP বাংলা সিনেমা।'

আরও পড়ুন - Aamir Khan: অনলাইনে কোন গেম খেলেন আমির খান?

প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান।  'জলপরীর গান' নিয়ে পরিচালকের মত, 'গানটির প্রথম লাইন, 'রূপকথার পথচলার নেই কোথায় শেষ জানা।' এই গানের মূল ভাব এই বাক্যে রয়েছে। মূলত একটি ট্রাভেল সং এটি। এই গানে ছবির মূল দুই চরিত্রের একটা সফর লেন্সবন্দি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের হাবভাব আচরণে চরিত্রদুটির বৈশিষ্ট্যও প্রকাশ পাচ্ছে। এই গানে শুধু দুই মানুষের রোম্যান্স নয়, প্রকৃতির মধ্যে মানুষের অবস্থান দেখানোর চেষ্টা হয়েছে। মরুভূমিতে দুটো ফুল ফুটলে যেমন হয়, তেমনই আমার ইচ্ছে ছিল যে অক্টোবরের প্রখর রোদে দৃশ্যগুলো শ্যুট করার। কিন্তু অদ্ভূতভাবে সেই বছর, ২০১৯ সালে ওই সময়ে বৃষ্টি নামে। তাতে পশ্চিমবঙ্গের গ্রামবাংলার অন্য সৌন্দর্য্য় ক্যামেরায় ধরতে পেরেছি। বর্ষাভেজা গ্রাম বাংলার পথে দুটো মানুষ তাঁদের পথ খুঁজে চলেছে ক্রমাগত, সেটাই এই গানের মূল উপজীব্য।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget