এক্সপ্লোর

Bengali Film Update: শুভ্রজিতের 'দেবী চৌধুরানি'-তে অভিনেতা বদল, ইন্দ্রনীলের জায়গায় দেখা যাবে অর্জুনকে

Devi Chowdhurani Update: দেবী চৌধুরানীকে নিয়ে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ। বিগ বাজেট এই ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে সমস্ত কাজই হচ্ছে মহাসমারোহেই।

কলকাতা: পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) নতুন ছবিতে অভিনেতা বদল। ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)-র জায়গায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে।  'দেবী চৌধুরানী' (Devi Chowdhirani)- ছবিতে রঙ্গরাজের (Rongoraj) ভূমিকায় দেখা যাবে তাঁকে। 

দেবী চৌধুরানীকে নিয়ে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ। বিগ বাজেট এই ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে সমস্ত কাজই হচ্ছে মহাসমারোহেই। নামভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। অন্যদিকে, ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee0-কে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক (Darshana Banik), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে। 

আজ সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভ্রজিৎ জানিয়েছেন, রঙ্গরাজের চরিত্রে অভিনয় করবেন অর্জুন। এবিপি লাইভের তরফ থেকে এই বদলের কারণ জানতে চাওয়া হলে, শুভ্রজিৎ জানান, এটা গোটা দলের একটা ক্রিয়েটিভ সিদ্ধান্ত। অর্জুনকে নিয়ে আশা রয়েছে তাঁর। শুভ্রজিৎ আগেই জানিয়েছেন, রঙ্গরাজের চরিত্র এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অর্জুন এই চরিত্রটার প্রতি সুবিচার করবেন বলেই মনে হয় তাঁর।

অন্যদিকে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুনের পিতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-কে। 'দেবী চৌধুরানী' (Devi Chowdhirani) ছবিতে, হরবল্লভের ভূমিকায় দেখা যেতে চলেছে এই অভিনেতাকে। এর আগেও শুভ্রজিতের ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অর্জুন। 'অভিযাত্রিক' ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল তাঁকেই। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অভিনীত 'অভিযাত্রিক' ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে গোটা দেশে। এই ছবিতে দেখা গিয়েছিল সব্যসাচীকেও। ফের একবার সেই অভিনেতারাই ফিরছেন নতুন চরিত্রে।

এই প্রথম শ্রাবন্তীর সঙ্গে কাজ করছেন শুভ্রজিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির নায়িকার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। সেখানে তিনি শ্রাবন্তীর কাজের প্রশংসায় পঞ্চমুখ। নিজেকে 'দেবী চৌধুরানী' করে তোলার জন্য নাকি যথেষ্ট পরিশ্রম করছেন অভিনেত্রী। অন্যদিকে প্রকাশ্যে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্যাম কৌশলের আলোচনা করার একটি ছবিও। এই ছবির অ্যাকশনের দায়িত্বে রয়েছে শ্যাম কৌশল। 

আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ

 

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget