এক্সপ্লোর

Bengali Program: এক মঞ্চে সিধু, অনিন্দ্য, পটা, বাংলাকে ভালবেসে সুরের বিশেষ জলসা

Bengali Program in Jalsa: ২১ ফেব্রুয়ারি ভাষাদিবস উপলক্ষ্যে একটি বাংলা গানের জলসার আয়োজন হয়েছিল। সেখানে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সমদীপ্তা, পটা, দীপান্বিতা, অনিন্দ্য, দুর্নিবার, শোভনেরা

কলকাতা: ভাষাদিবস উপলক্ষ্যে আয়োজন করা হল বাংলা গানের জলসার। এক মঞ্চে হাজির অনিন্দ্য, পটা, সিধুরা। আসরে গাওয়া হবে শুধু বাংলা গান। সুরে সুরে বাঁধা রইল ভাষার ভালবাসা।                                                                                                                   

২১ ফেব্রুয়ারি ভাষাদিবস উপলক্ষ্যে একটি বাংলা গানের জলসার আয়োজন করেছিল স্টার জলসা। সেখানে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সমদীপ্তা, পটা, দীপান্বিতা, অনিন্দ্য, দুর্নিবার, শোভনেরা। এছাড়াও ছিলেন সুপার সিঙ্গারের প্রতিযোগীরা। ঋষি পন্ডা, সুজয়, অনিন্দ্য, তীর্থ, রূপঙ্কর, সৌমিত্রের গানে মাতল আসর।                                                                                                   

আরও পড়ুন: Bipasha Basu: 'জীবনে ভাল কিছু করেছিলাম বলে তোমার ভালবাসা পেয়েছি', কর্ণের জন্মদিনে লিখছেন বিপাশা

সঙ্গীতশিল্পীরা ছাড়াও মঞ্চে উপস্থিত রইলেন সাধক রামপ্রসাদ ও বালিঝড় ধারাবাহিকের চরিত্ররা। মঞ্চে এদিন হাজির ছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), তৃণা সাহা (Trina Saha), কৌশিক রায় (Kaushik Roy), ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy) ও অন্যান্যরা। এখনও প্রকাশ্যে আসেনি এই শো-এর টেলিকাস্টের দিন। 

 এই চ্যানেলেরই 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন সব্যসাচী। ফের আধ্যাত্মিক ঘরানার ধারাবাহিকে সব্যসাচীকে দেখতে মুখিয়ে দর্শক। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সাধক রামপ্রসাদ-এর প্রোমো। প্রোমোর শুরুতেই দেখা যায় রামপ্রসাদের বাসর রাতে তাঁকে গান গাইতে অনুরোধ করছেন কনের বাড়ির লোকজন। রামপ্রসাদ মা কালীর গান ধরতেই হাসি-ঠাট্টা শুরু। বাসর রাতেও মায়ের গান শুনে সকলেই হাসতে শুরু করে। রামপ্রসাদ রাগ করে বাসর ছেড়ে উঠে যেতেই তাঁর সঙ্গে মায়ের দেখা। মা কালীর নির্দেশেই ফের তিনি ধরেন মায়ের গান। 'ডুব' দেন মায়ের গানে, মায়ের আরাধনায়। সংসার করতেও মা কালীর আরাধনা প্রয়োজন, সেই বার্তাই জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবে এই ধারাবাহিক। 

সেরা শিরোনাম

Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget