এক্সপ্লোর

Bengali Serial: এবার বক্সারের চরিত্রে ছোটপর্দায়, নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক

Bengali Serial News: এই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়েছে তাজপুরের সমুদ্রের ধারে। প্রথম ধারাবাহিকে কাজ শুরু করে উচ্ছ্বসিত দিব্যানী

কলকাতা: নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক বসু (Abhishek Basu)। পরিবার আর বক্সিংয়ের টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে হঠাৎ একঝলক হাওয়ার মতোই আসে নায়িকা। 'ফুলকি'। এই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডল (Divyani Mondal)-কে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখছেন তিনি। 

জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজেন্দ্র প্রসাদ দাসের পরিচালনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। ধারাবাহিকে নায়িকার নাম ফুলকি ও নায়কের নাম রোহিত। দুজনেই দুই মেরুর বাসিন্দা। কীভাবে তাঁদের সম্পর্ক হবে, সেই গল্পই বলবে 'ফুলকি'। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হবে যে অতীত মানুষকে বেঁধে রাখতে পারে না। এগিয়ে যাওয়াই রীতি। নিজেকে খুঁজে পাওয়ার লড়াইতে রোহিত ঠিক কীভাবে পাশে পাবে ফুলকিকে, সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। 

ধারাবাহিকে, ফুলকির চরিত্র একটি ঝলমলে মেয়ের, যে সবসময় খুশি থাকে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় ভালবাসাকে। অন্যদিকে রোহিত একজন প্রাক্তন বক্সার। সে তার অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে চায়। দুই মেরুতে থাকা দুই মানুষের হঠাৎ দেখা এবং তারপরে বিয়ে। সবটাই একেবারে আকস্মিক। ফুলকি রোহিতের বাড়িতে এসে তাঁর পরিবারকে বোঝার চেষ্টা করে। চেষ্টা করে রোহিতের সমস্যা বুঝে, তাকে অতীতের তীক্ত অভিজ্ঞতা থেকে বের করে আনতে।

রোহিতের অতীতে জড়িয়ে আছে আরও এক চরিত্র, শালিনী। রোহিত স্বপ্ন দেখে বক্সিংয়ে সেরা হওয়ার, কিন্তু অতীতেত তীক্ত অভিজ্ঞতা যেন তাকে তাড়া করে বেড়ায়। ফুলকি কীভাবে সাহায্য করবে রোহিতের স্বপ্নেকে ছুঁতে? সেই গল্পই বলবে ফুলকি।

এই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়েছে তাজপুরের সমুদ্রের ধারে। প্রথম ধারাবাহিকে কাজ শুরু করে উচ্ছ্বসিত দিব্যানী। বলছেন, 'সবাই আমার থেকে বড়। ধীরে ধীরে অনেক কিছু শিখছি। এই তো সবে কাজ শুরু হল। আশা করি আগামীদিনে আরও অনেক ভাল অভিজ্ঞতা হবে।' অন্যদিকে, 'মিঠাই' ধারাবাহিক শেষ হওয়ার পরে এই ধারাবাহিকে ফের নতুন চরিত্রে দেখা যাবে কৌশাম্বিকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget