এক্সপ্লোর

Bengali Web Series: বাংলাদেশের ওয়েব সিরিজ ভালবাসেন? গোটা বছরের জন্য একগুচ্ছ উপহার আনছে 'হইচই'

OTT Web Series: আপনার নতুন নেশা যদি হয় ওপার বাংলার কাজ, তাহলে আপনার জন্যই একগুচ্ছ বাংলাদেশের ওয়েব সিরিজ নিয়ে আসছে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্ম। 

কলকাতা: করোনা পরবর্তী সময়ে যেন লাফে লাফে বেড়েছে ওয়েব সিরিজ দেখার প্রবণতা। বাড়িতে বন্দি হয়ে মানুষ ডুবেছেন মোবাইলে বা স্মার্ট টিভিতে। আর সেই জন্যই একাধিক নতুন নতুন সিরিজ বানানোর দিকে ঝুঁকছেন পরিচালক, প্রযোজকেরা। ভারতীয় ওয়েব সিরিজ তো রয়েছেই। কিন্তু আপনার নতুন নেশা যদি হয় ওপার বাংলার কাজ, তাহলে আপনার জন্যই একগুচ্ছ বাংলাদেশের ওয়েব সিরিজ নিয়ে আসছে 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্ম। 

২০২৩ সালে একাধিক ওয়েব সিরিজ মুক্তি পাবে 'হইচই'-তে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি কী কী বা সেই সমস্ত ওয়েব সিরিজে অভিনয় করছেন কারা?

বুকের মধ্যে আগুন- তানিম রহমান অংশু পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে এই বছরেই। মুখ্যচরিত্রে অভিনয় করবেন জিয়াউল ফারুখ ও অপূর্ব। ৯০ এর দশকের এক তারকার অস্বাভাবিক মৃত্যুর গল্পকে কেন্দ্র করে আবর্তিত হবে এই সিরিজ। এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন এই দুই অভিনেতা। 

আ কমন ম্যান- আসফাক নিপুণ পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় থাকবেন আফরান নিসো (Afran Nisho)। একটি অপরাধ, ও একজন মানুষের মানসিক দ্বন্দ্ব, শিক্ষা এই সমস্ত কিছুর টানাপোড়েন ফুটে উঠবে এই সিরিজে।

মিসিং হান্টডাউন- সানি সানওয়ার ও ফয়জল আহমেদ পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় বিদ্যা সিনহা সাহা মিম ও এফএস নাইমকে। হারানো সঙ্গীকে খুঁজতে গিয়ে জঙ্গিদের জালে জড়িয়ে পরা এক টান টান উত্তেজনার গল্প বলবে এই সিরিজ। 

আরও পড়ুন: Pathaan Advance Booking: রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি, মুক্তির ১ সপ্তাহ আগেই কিং খানের রাজত্ব বক্স অফিসে!

রঙ্গিলা কিতাব: আনাম বিশ্বাস পরিচালিত এই ছবির অভিনেতা অভিনেত্রীদের নাম প্রকাশ্যে আসেনি এখনও। কিঙ্কর আহসানের লেখা একটি বই থেকে নেওয়া হয়েছে এই সিরিজের গল্প। বইটির নামেই রাখা হয়েছে ছবির নাম। 

কাইজার লেভেল ২: ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে কাইজার। তানিম নুর পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে আফরান নিসোকে। আগের গল্পেরই সূত্র ধরে এগিয়ে যাবে ছবির গল্প। মুখ্যভূমিকায় মীর মুরাকাম হুসেন।

মহানগর ২: আসফাক নিপুণ পরিচালিত এই সিরিজ ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। আগের গল্পেরই সূত্র ধরে এগিয়ে যাবে ছবির গল্প। মুখ্যভূমিকায় দেখা যাবে মোশারফ করিমকে।

অদৃশ্য: সাফায়েত মনসুর রানা পরিচালিত এই সিরিজের গল্প এগিয়ে যাবে বানিজ্য় ও রাজনীতিকে নিয়ে। সেই সঙ্গে জড়িয়ে থাকবে এক অপহরণের রহস্যও। মুখ্যভূমিকায় কারা থাকবেন সেই নাম এখনও প্রকাশ্য়ে আসেনি। 

ডেলটা ২০৫১: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে আজমেরি হক বাঁধন, ইন্তেখাব দিনার ও রৌনক হাসানকে। এই গল্পও নেওয়া হয়েছে একটি বই থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget