এক্সপ্লোর

ম্যায়নে পেয়ার কিয়া সুপারহিট হওয়ার পরেও কেন বারবার অফার ফেরালেন ভাগ্যশ্রী? শুনুন তাঁর মুখে

মুম্বই: ম্যায়নে পেয়ার কিয়ায় স্বপ্নের অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু তারপরেই বিদায় বলিউড থেকে। একের পর এক অফার ফিরিয়েছেন, যশ চোপড়া তো তাঁকে বোকা মেয়ে আখ্যাই দিয়েছিলেন। কিন্তু কোনও খেদ নেই ভাগ্যশ্রীর। নিজের সেই বোকামি এখনও উপভোগ করেন তিনি। সেদিনের সদ্য তরুণী এখন ৪৮। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে তাঁর বন্ধুত্ব ছিল হিমালয় দাসানির সঙ্গে। বন্ধুত্ব থেকে প্রেম। কিন্তু তাঁর রক্ষণশীল বাবা মায়ের এই সম্পর্ক পছন্দ ছিল না। হিমালয় পড়াশোনা করতে আমেরিকা চলে যান, পরিবারের চাপে তাঁর সঙ্গে বিচ্ছেদে বাধ্য হন ভাগ্যশ্রী। তখনই তিনি সই করেন ম্যায়নে পেয়ার কিয়ায়। দুজনে দুই দেশে থাকলেও মানসিকভাবে তাঁদের বিচ্ছেদ কখনও হয়নি। তাই ছবি করার আগে ভাগ্যশ্রী হিমালয়ের বাবা মায়ের অনুমতি নিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, হিমালয়ের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটবে না। হিমালয়ের বাবা মা বলেন, ভাগ্যশ্রী ছবি করলে তাঁদের আপত্তি নেই। তারপর শ্যুটিং শুরু করেন তিনি। পড়াশোনা শেষ করে হিমালয় যখন দেশে ফেরেন, তখনও ম্যায়নে পেয়ার কিয়ার শ্যুটিং চলছে। কিন্তু তাঁর বাবা মা তখনও রাজি নন এই সম্পর্ক মেনে নিতে। তখন ভাগ্যশ্রী হিমালয়কে ফোন করে বলেন, তুমি কি এই সম্পর্ক নিয়ে নিশ্চিত? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে.. হয় আমি তোমার জীবনে সারা জীবনের জন্য থাকব, নয়তো থাকবই না। তিনি বলেন, আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যদি আমাকে ভালবাস, এসে নিয়ে যাও। গ্রিসে, স্বামীর সঙ্গে ভাগ্যশ্রী গ্রিসে, স্বামীর সঙ্গে ভাগ্যশ্রী ১৫ মিনিটের মধ্যে তাঁর বাড়ির নীচে এসে দাঁড়ান হিমালয়। তারপর মন্দিরে বিয়ে করেন তাঁরা। তাতে ছিলেন ছবির পরিচালক সুরজ বরজাতিয়া, সলমন খান সহ আরও কয়েকজন। কিছুদিন পর মুক্তি পায় ম্যায়নে পেয়ার কিয়া। বাকিটা ইতিহাস। বিয়ের ১ বছর পরেই জন্মায় তাঁদের প্রথম সন্তান অভিমন্যু। স্বামী ও ছেলের ভালবাসায় মগ্ন ভাগ্যশ্রী আর সিনেমার অফার নিতে পারেননি। সে জন্য তাঁর মনে কোনও দুঃখ নেই। বরং এখন অনেক কাজ নিয়ে তিনি দিব্যি ভাল আছেন। ফিটনেস, নিউট্রিশন, বেড়ানো- তাঁর বহু ব্যস্ততা। সঙ্গে সিনেমার অফার এলেও ভেবে দেখবেন। লিখেছেন ‘সুমন’, ম্যায়নে পেয়ার কিয়ায় গোটা দেশের মন জিতে নেওয়া অভিনেত্রী।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget