এক্সপ্লোর

Bhaswar Chatterjee: বিজয়া রায়ের পছন্দে সুযোগ, সত্যজিৎ রায়ের জামা পরে শ্যুটিং, অভিজ্ঞতার কথা লিখছেন ভাস্বর

রয়াল বেঙ্গল রহস্য ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন তিনি। লিখেছেন, 'আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাবার সাথে একটা গল্প ভাগ করে নিই

কলকাতা: সকাল থেকে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে ভিড়, সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের আনাগোনা। আজ সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে আজ কিংবদন্তিকে শ্রদ্ধা জড়ো হয়েছেন বহু মানুষ। আর সব বাঙালির মতো, সত্যজিৎ রায়ের গুনমুগ্ধ তিনিও। ভাস্বর চট্টোপাধ্যায়। সন্দীপ রায়ের ছবিতে অভিনয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা। 

রয়্যাল বেঙ্গল রহস্যের অভিজ্ঞতা

রয়াল বেঙ্গল রহস্য ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন তিনি। লিখেছেন, 'আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাবার সাথে একটা গল্প ভাগ করে নিই। আমি তখন মা ধারাবাহিকে অভিনয় করছি।সালটা ২০১১, সেই সময় ভেঙ্কটেশ ফিল্মসের অফিস থেকে ফোন এল, তুমি একটা ছবিতে কাজ করবে? স্বাভাবিকভাবেই আমি জিজ্ঞেস করলাম, কার ছবি।তাতে আমায় বলা হল যে ছবিতে সবাই কাজ করতে চায়।আমি কিছুই বুঝলাম না। এ আবার কি ছবি। এর কদিন পর আমায় বলা হল অমুক দিন বিকেলে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে চলে এসো।

আরও পড়ুন: Bhool Bhulaiyaa 2 Title Track: 'তেরি আঁখে ভুলভুলাইয়া...', নেট দুনিয়ায় ঝড় তুলছে 'ভুলভুলাইয়া টু'-এর টাইটেল সং

মনটা নেচে উঠল, তার মানে সন্দীপ রায়ের ছবি। এবারও আমায় খোলসা করে কিছু বলা হল না। গেলাম। গিয়ে দেখি প্রেস-মিডিয়া উপচে পড়া ভিড়। বাড়ির দরজা থেকেই বাবুদা ও ললিতা বউদি আমায় নিয়ে গিয়ে ভেতরে বসালেন। দেখছি সাহেব ভট্টাচার্য থেকে বিভুদা থেকে বেনুদা, বিপ্লব চট্টোপাধ্যায় সবাই আছেন। আমি যেতেই সবাইকে নিয়ে প্রেস ছবি তুলতে লাগল।তারপর প্রেস থেকে আমায় প্রশ্ন করা হল- ভাস্বর তুমি এই রোলটা পেয়ে কতটা খুশি। আমি বাবুদার মুখের দিকে তাকাতে উনি হেসে বললেন ও এখনও কিছুই জানে না। ভাস্বর তুমি রয়্যাল বেঙ্গল রহস্য পড়েছ? আমি ঘাড় নাড়াতে বাবুদা বললেন তুমি তড়িৎ সেনগুপ্ত করছ। কিন্তু চরিত্র টা মারা যাবে,তোমার অভিনয় কোনো আপত্তি নেই তো। আমি হতবাক,বাবুদা বলেন কি! একে সত্যজিৎ রায়ের গল্পে অভিনয় তারপর একটা ফেলুদা গল্পে কাজ করা মানে সারাজীবন এর সম্পদ কেউ না বলে নাকি। আমি তো একগাল হেসে সানন্দে রাজি হয়ে গেলাম।শুধু বললাম একবার অস্কারটা দেখতে চাই। দেখলাম, ব্যস জীবন স্বার্থক। কাজ শুরু হল। আরও দুটো চমক।এক তো সত্যজিৎ রায়ের জামা পরে সারা ছবিতে অভিনয় করলাম। সে এক অদ্ভুত অনুভূতি,লিখে বা বলে বোঝানো যায় না। দ্বিতীয় শ্যুট চলাকালীন শুনলাম শ্রীমতী বিজয়া রায় মা ধারাবাহিক দেখতেন।সেখান থেকে তড়িৎ চরিত্রে উনি আমার কথা বাবুদাকে বলেছিলেন। আমার অভিনয় জীবন ধন্য।' (অপরিবর্তিত)
 
ভাস্বরের লেখা এখানেই শেষ। তবে তাঁর অনুভূতি রয়ে যাবে চিরকাল।

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget