এক্সপ্লোর

Bhuban Badyakar Update: ঝলমলে পোশাকে মধ্যমণি 'বাদামকাকু', ইনস্টা রিলে মাতলেন টলি তারকারা

Bhuban Badyakar Update: এক গানই যে তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার গান নানা জায়গায় বাজছে। খুব ভাল লাগছে।'

কলকাতা: ভুবন ভরে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন ভুবন বাদ্যকর। হলি-বলি-টলি মেতে রয়েছে তাঁর গানে। বাদাম বিক্রেতার চেয়ে এখন শিল্পী হিসেবেই বেশি পরিচিত তিনি। ইনস্টাগ্রাম রিলের দৌলতে ভাষার সীমানা অতিক্রম করেছেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন। 

দিন দুই আগেই 'বাদামকাকু' ঘোষণা করেছিলেন তিনি পুরনো পেশা ছাড়বেন। জানিয়েছিলেন বাদাম বিক্রি ছেড়ে সম্পূর্ণ ভাবে সঙ্গীত সাধনাতেই ডুবে যেতে চান তিনি। আর সেই রেশ বজায় রেখেই গতকাল শহরের এক নামী পাঁচতারা হোটেলে পারফর্ম করলেন ভুবন বাদ্যকর। অনুষ্ঠানের বিশেষ নাম রাখা হয়, 'কাঁচা বাদাম নাইট'। 

অনুষ্ঠানে সশরীরে 'বাদামকাকু' হাজির। তাঁর অনুষ্ঠান দেখতে হাজির টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। তাহলে এমন ভাইরাল সেনসেশনকে সামনে পেয়ে জনপ্রিয় নাচ তো করতেই হবে! অনুষ্ঠান শেষে তৈরি হল রিল। মাঝখানে হাসিমুখে 'বাদাম কাকু', আর চারিদিকে নীল ভট্টাচার্য, দর্শনা বণিকের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

ঝলমলে কালো জ্যাকেট, কালো প্যান্টে একেবারে অন্য সাজে দেখা যায় ভুবন বাদ্যকরকে। তাঁকে ঘিরেই চলল 'কাঁচা বাদাম'-এর হুক স্টেপ। সঙ্গত দিলেন গায়ক নিজেও। এই রিল ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নীল, দর্শনা সকলেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

এক গানই যে তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার গান নানা জায়গায় বাজছে। নাইজিরিয়াতেও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভাল লাগছে। বম্বে থেকে ডাক পাচ্ছি। দিল্লি এবং অসম থেকেও ডাকছে।'

আরও পড়ুন: Kangana Lock Upp: 'নেপোটিজম নিয়ে আমার সমস্যা নেই', একতার শোয়ে যোগ দিয়ে বললেন কঙ্গনা

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget