এক্সপ্লোর

Super Singer Season 3: কখনও মঞ্চ, কখনও দেওয়াল, গোটা সেটটাই যেন বিক্রম ঘোষের তবলা!

গোটা সেটটাই যেন বাদ্যযন্ত্র। হাতের যাদুতে তাতেই ছন্দ তুলেছেন তবলচি বিক্রম ঘোষ

কলকাতা: গোটা সেটটাই যেন বাদ্যযন্ত্র। হাতের যাদুতে তাতেই ছন্দ তুলেছেন তবলচি বিক্রম ঘোষ। সঙ্গীতের মঞ্চে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ প্রতিযোগী থেকে শুরু করে বিচারকেরা।

স্টার জলসায় সম্প্রচারিত 'সুপার সিঙ্গার সিজন ৩'-র মঞ্চে প্রথম সপ্তাহেই বিশেষ অতিথি হয়ে আসছেন বিক্রম ঘোষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর পারফরম্যান্সের ঝলক। সেখানে দেখা যাচ্ছে, কখনও ফাঁকা মঞ্চ, কখনও প্রতিযোগীদের বসার আসন, কখনও বা সেটের সাজানো দেওয়াল, সব জায়গাতেই তবলার তালে ঝড় তুলছেন তিনি। অদ্ভুত এই পারফরম্যান্সে মেতে উঠেছেন সকলেই।

'সুপার সিঙ্গার সিজন ৩'-তে এই প্রথমবার বিচারক হিসাবে থাকছেন সোনু নিগম। শ্যুটিং ফ্লোর নাকি সবসময়ই মেতে থাকে সঞ্চালক যীশু সেনগুপ্তের খুনসুটিতে। স্টার জলসার 'সুপার সিঙ্গার' -এ বিচারকের আসনে সোনু ছাড়াও থাকছেন কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সেটের বিভিন্ন গল্প তুলে ধরেছিলেন বিচারকেরা। বিভিন্ন মজার গল্প বলে আসর জমালেন যীশুও। 

ধীরে ধীরে বাংলা বুঝতে শিখছেন সোনু। যীশু বলছেন, 'একদিন শ্যুটিং চলার সময় আমায় সোনুজীর স্ত্রী এসে বলেছিলেন, 'আমি ওকে কখনও এত বাংলা বলতে শুনিনি''। হাসতে হাসতে শানু যোগ করলেন, প্রথম ২ দিন নাকি সেটে চুপচাপ ছিলেন সোনু। বোঝার চেষ্টা করছিলেন সবাই কী বলছে। তারপর ধীরে ধীরে নিজেই বুঝতে পারছেন। আর কিছু বুঝতে অসুবিধা হলে শানুর থেকেই মানে জেনে নিচ্ছেন।

সোনুকে মুগ্ধ করে কলকাতার সংস্কৃতিও। বললেন, 'কলকাতায় মানুষ শিল্পের কদর করতে পারে। বাঙালিদের এই জিনিসটাই আমায় টানে সবচেয়ে বেশি। তাই যখন এই শো-এর অফার পেলাম, খুব বেশি সময় নিইনি রাজি হতে। খুব মনে হয় বাংলার সঙ্গে একটা আত্মীক যোগ রয়েছে আমার।

টলিউড ছাড়াও বলিউডে একাধিক কাজ করেছেন যীশু। বাংলা গান নিয়ে কী ভাবে বলিউড? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে যীশু বলেছিলেন, 'বাংলা সঙ্গীতের জগতে যে সব বড় বড় তারকা আছেন, তাঁদের মধ্যে অনেকেই বাঙালি। আমি বলিউডে গিয়ে দেখেছি, সবাই বাংলা সঙ্গীতের জগতকে ঠিক কতটা সম্মান করেন। আমায় কখনও আলাদা করে নিজের পরিচয় দিতে হয়নি।'

 

সেরা শিরোনাম

Nana Patekar: নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
Tollywood News: অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget