এক্সপ্লোর

‘Bigg Boss 15’ Premiere: আজ শুরু বিগ বস সিজন ১৫, কার ধামাকাদার পারফরম্যান্স দেখা যাবে প্রিমিয়রে?

দেশের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের এই সিজনটা মোটেও গতানুগতিক হবে না। বরং, সিজন ১৫-তে বিগ বসের ঘরে থাকছে সারপ্রাইজ আর সারপ্রাইজ। 

মুম্বই : অবশেষে আজ ২ রা অক্টোবর। গত ১৫ বছর ধরে যাঁরা টেলিভিশনে বিগ বস (Bigg Boss) দেখতে অভ্যস্ত, তাঁদের অপেক্ষার অবসান হওয়ার দিন আজ। কারণ, আজ থেকেই টেলিভিশনে শুরু হচ্ছে বিগ বস সিজন ১৫। তার গ্র্যান্ড প্রিমিয়ার শো আজ রাত ৯.৩০-এ। ইতিমধ্যেই শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে প্রচুর পোস্ট। বোঝাই যাচ্ছে দেশের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের এই সিজনটা মোটেও গতানুগতিক হবে না। বরং, সিজন ১৫-তে বিগ বসের ঘরে থাকছে সারপ্রাইজ আর সারপ্রাইজ। 

আরও পড়ুন - Bigg Boss 15 Contestant: 'বিগ বস সিজন ১৫' প্রতিযোগী জয় ভানুশালীকে চিনে নিন

এবার এই শো-তে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার কণ্ঠস্বরও শোনা যাবে। কিন্তু শুরু দিন অর্থাত, আজ শোয়ের প্রিমিয়রে দর্শকদের জন্য কী সারপ্রাইজ থাকছে? পুরোটা খোলসা না করলেও শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে মৌনি রায়ের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান এবং করিনা কাপুর অভিনীত অশোকা ছবির 'রাত কা নাশা অভি' গানে পারফর্ম করছেন নাগিনখ্যাত মৌনি রায়। শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে যে পোস্টটি করা হয়েছে, তাতে মৌনি রায়ের নাচের ভিডিও দেওয়ার পাশাপাশি ক্যাপশনে লেখা রয়েছে, 'বিগ বসে গ্র্যান্ড প্রিমিয়রে মৌনি রায় চালাবেন তাঁর কাতিল আদায়ের জাদু।' ইতিমধ্যে মৌনি রায়ের পারফরম্যান্সের ওই ছোট্ট ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে মৌনি রায়ের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সলমন খানের জাদুতে আজ বিগ বস সিজন ১৫-এর শোয়ের শুরুয়াদ ঝলমলে হতে চলেছে। 

আরও পড়ুন - Super Dancer 4 : শিল্পা শেট্টির সঙ্গে বন্ধুত্বের 'রজত জয়ন্তী বর্ষে' মজাদার গল্পের স্মৃতি রোমন্থন তব্বুর

এছাড়াও বিগ বস শোয়ের নির্মাতাদের আর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে যে কীভাবে জঙ্গলের মধ্যে তটস্থ রয়েছেন এবারের বিগ বসের প্রতিযোগীরা। এতদিনে সকলের জানা হয়ে গিয়েছে যে, এবারের বিগ বসের থিম হল জঙ্গল। প্রসঙ্গত, বলে রাখা, এবারের বিগ বস সিজন ১৫ তে প্রতিযোগী হিসেবে দেখা যাবে যাঁদের তাঁরা হলেন, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, ডোনাল বিস্ত, বিধি পাণ্ড্য, সাহিল শ্রফ, বিশাল কোটিয়ান, সিম্বা নাগপাল, আকাশা সিংহ, অসিম রিয়াজের ভাই উমর রিয়াজ, মিয়েশা আইয়ার, ঈশান সেহেগাল এবং অফসানা খানকে। তাই আজ রাত ৯.৩০-এ বিগ বসের প্রিমিয়র শো দেখতে ভুলবেন না যেন। পাশাপাশি সোম থেকে শুক্রবার রোজ রাত ১০.৩০-এ দেখা যাবে এই রিয়েলিটি শো।

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget