এক্সপ্লোর

Bigg Boss 15 Premiere: ২ অক্টোবর 'বিগ বস ১৫'-র গ্র্যান্ড প্রিমিয়ার, হাজির থাকবেন রণবীর সিংহ

জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান, উমর রিয়াজ থাকছেন এবারের বিগ বসে। চলতি বছরে বিগ বস ওটিটির প্রতিযোগী শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট, প্রতীক সেহজপালও থাকবেন।

মুম্বই: টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বলিউডের ভাইজান নিয়ে হাজির হবেন জনপ্রিয় এবং অবশ্যই বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস ১৫'। চোদ্দটি সিজন সফলভাবে শেষ হওয়ার পর শুরু হতে চলেছে ১৫তম সিজন। 'বিগ বস'-র নতুন সিজন শুরু হওয়ার আগেই সলমন খান দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অন্যান্যবারের থেকে এবারের বিগ বস আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। 

কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'বিগ বস সিজন ১৫' প্রিমিয়ার? (When & Where To Watch ‘Bigg Boss 15’ Premiere? )

'বিগ বস ১৫'-এর সম্প্রচার শুরু হচ্ছে আজ অর্থাৎ ২ অক্টোবর। এতদিন যেমন কালার্স চ্যানেলে দেখতে পাওয়া যেত এই শো, এবারেও তেমনই ওই চ্যানেলেই সম্প্রচারিত হবে বিগ বসের নতুন সিজন। গাঁধী জয়ন্তীর দিনেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রিয়েলিটি শো। আজ ঠিক রাত সাড়ে ৯টায় শুরু হবে 'বিগ বস ১৫'-র প্রথম এপিসোড।

অন্যদিকে, যদি টেলিভিশনে আপনার প্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ১৫' দেখতে না চান, তাহলে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ দেখে নিতে পারবেন লাইভ স্ট্রিমিং। আপনি নিজের মোবাইল ফোন কিংবা ডেস্কটপ থেকে ডাউনলোড করে নিতে পারেন ভুট অ্যাপ। আর তারপর দেখে ফেলুন সলমন খানের সঞ্চালনায় 'বিগ বস ১৫'।

কোন অতিথি থাকবেন প্রথম পর্বে? 

বলি তারকা রণবীর সিংহ আজ উপস্থিত থাকবেন 'বিগ বস ১৫'-এর প্রিমিয়ারে। এই শো-তে সলমনের সঙ্গে দর্শকদের সামনে নিজের আগামী শো 'দ্য বিগ পিকচার'-এর কয়েক ঝলক তুলে ধরবেন 'ব্যান্ড বাজা বারাত' খ্যাত অভিনেতা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

কারা কারা থাকতে চলেছেন এবারের বিগ বসে?

জানা যাচ্ছে, জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান, উমর রিয়াজ থাকছেন এবারের বিগ বসে। এছাড়াও চলতি বছরে বিগ বস ওটিটিতে প্রতিযোগী হিসেবে থাকা শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট এবং প্রতীক সেহজপালও থাকছেন সলমন খানের বিগ বসে। এছাড়াও আর কোন কোন তারকা থাকতে চলেছেন এবারের বিগ বসের বাড়িতে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা।

কী চমক থাকবে আজকের 'প্রিমিয়ার নাইট'-এ? ('Bigg Boss 15' Premiere Night: What To Expect)

আজকের শোয়ের মূল চমক হতে চলেছে সলমন খানের পারফরম্যান্স। প্রত্যেক বছরের মতো এবারেও 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' অভিনেতা তাঁর হিট গানে নাচ করবেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

মঞ্চ মাতাতে হাজির থাকতে পারেন অভিনেত্রী মৌনি রায়ও। এছাড়া এবারের 'বিগ বস'-এর প্রতিযোগীদেরও পারফর্ম্যান্স দেখবেন দর্শকেরা।

'বিগ বস ১৫' দেখা যাবে, প্রত্যেক শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় এবং সোম থেকে শুক্র রাত সাড়ে ১০টায়, শুধুমাত্র কালার্স চ্যানেলে ও ভুট অ্যাপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget