এক্সপ্লোর

Bigg Boss 16: 'বিগ বস' সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন সলমন খান?

Salman Khan: তাঁর পরিবর্তে কি এবার শেখর সুমন এই শো সঞ্চালনা করবেন? সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে যে প্রোমো প্রকাশ করা হয়েছে, তাতে চিন্তায় বলিউড সুপারস্টারের অনুরাগীরা।

মুম্বই: শুরু হয়ে গিয়েছে 'বিগ বস সিজন ১৬' (Bigg Boss 16)। অন্যান্য সিজনের মতো এই সিজনেও এক ঝাঁক তারকাকে সঙ্গে নিয়ে এসে গিয়েছেন সঞ্চালক সলমন খান (Salman Khan)। কিন্তু বলিউডের ভাইজানকে নিয়ে এবার উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। 'বিগ বস' সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন সলমন খান? তাঁর পরিবর্তে কি এবার শেখর সুমন (Shekhar Suman) এই শো (Bigg Boss) সঞ্চালনা করবেন? সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে যে প্রোমো প্রকাশ করা হয়েছে, তাতে চিন্তায় বলিউড সুপারস্টারের অনুরাগীরা।

সলমন খানের পরিবর্তে কি এবার শেখর সুমন 'বিগ বস' সঞ্চালনা করবেন?

সম্প্রতি নেট দুনিয়ায় সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে। শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছে, তার শেষেও দেখা গিয়েছে শেখর সুমনকে। আর সেই প্রোমো দেখেই চিন্তায় পড়ে গিয়েছেন সলমন খানের অনুরাগীরা। পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, এবার 'বিগ বস'-এর নির্দিষ্ট কিছু অংশ সঞ্চালনা করতে আসছেন শেখর সুমন। তাঁকে প্রতিযোগীদের ব্যবহার সংক্রান্ত বিষয়ের উপর তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যাবে। যদিও সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, শেখর সুমন শুধুই সঞ্চালনা করবেন 'বিগ বস ১৬'র নির্দিষ্ট একটি অংশ। কিন্তু ভিডিও পোস্ট হওয়া মাত্র চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা। তাঁর রীতিমতো উদ্বেগজনক কমেন্ট করেছেন। নির্দিষ্ট একটি অংশ শেখর সুমন সঞ্চালনা করলেও গোটা শোয়ের সঞ্চালক সলমন খানই থাকছেন।

আরও পড়ুন - KBC 14: স্ত্রী জয়ার কোন কথায় 'কেবিসি'র মঞ্চে কেঁদে ফেললেন অমিতাভ বচ্চন

প্রসঙ্গত, দীর্ঘ বহু বছর ধরে নানা শো সঞ্চালনা করে আসছেন শেখর সুমন। অভিনেতা, সঞ্চালক, প্রযোজক শেখর সুমনের জনপ্রিয়তাও নজরকাড়া। 'বিগ বস'-এর নির্দিষ্ট কিছু অংশ সঞ্চালনা করার কথায় তিনিও বেশ উত্তেজিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, গত ১৫ বছর ধরে টেলিভিশনে যে শো দর্শকদের মনোরঞ্জন করছে, তার অংশ হতে পেরে তিনি খুশি অনুভুব করছেন। 

১৯৮৪ সালে মুক্তি পাওয়া 'উৎসব' ছবি দিয়ে বলিুডে পা রাখেন শেখর সুমন। শুধু বড় পর্দাতেই নয়, শেখর সুমন চুটিয়ে কাজ করেছেন ছোট পর্দাতেও। একাধিক শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। 'বিগ বস'-এর সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা বলাকালীন আমি তাঁদের বন্ধু, পথপ্রদর্শক এবং শুভাকাঙ্খী হয়ে উঠতে পারব। প্রতিযোগীদের মেন্টর হওয়ার সুযোগ পাব। নতুনভাবে দেখা যেতে চলেছে 'বিগ বস ১৬'। আশা করছি দর্শকরা আমাকে এখানে পছন্দ করবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget