এক্সপ্লোর

Bigg Boss: 'মন, মস্তিষ্ক ও ক্ষমতা', তিনের ভিত্তিতে আসছে 'বিগ বস ১৭', প্রকাশ্যে প্রোমো

Bigg Boss 17 Promo: ফের 'বিগ বস' নিয়ে আসছেন সলমন। এবারে থাকছে বিশেষ চমক। অভিনেতা সঞ্চালক ঘোষণা করেছেন যে এবারের অনুষ্ঠানের থিম থাকবে তিনটি, 'দিল' অর্থাৎ মন, 'দিমাগ' অর্থাৎ মস্তিষ্ক ও 'দম' অর্থাৎ ক্ষমতা। 

নয়াদিল্লি: জনপ্রিয় অনুষ্ঠান 'বিগ বস'-এর (Bigg Boss) ১৭তম সিজনের ঘোষণা হয়ে গেল। প্রকাশ্যে এল এক বিশেষ প্রোমো। বৃহস্পতিবার, এই রিয়েলিটি শোয়ের প্রথম টিজার প্রকাশ করা হয়। আরও একবার সঞ্চালক হিসেবে ফিরছেন সলমন খান (Salman Khan), দেখা গেল তাঁকেও। আগের মরশুমগুলোর থেকে এবার ফের নতুন কিছু থাকবে বলে খবর সূত্রের। কী দেখা গেল এবারের প্রোমোয়?

আসছে 'বিগ বস ১৭', ভিন্ন লুকে ধরা দিলেন সলমন

ফের 'বিগ বস ১৭' নিয়ে আসছেন সলমন খান। তবে এবারে থাকছে বিশেষ চমক। অভিনেতা সঞ্চালক ঘোষণা করেছেন যে এবারের অনুষ্ঠানের থিম থাকবে তিনটি, 'দিল' অর্থাৎ মন, 'দিমাগ' অর্থাৎ মস্তিষ্ক ও 'দম' অর্থাৎ ক্ষমতা। 

কালার্স টিভির তরফে এদিন 'বিগ বস ১৭'-এর প্রোমোশনাল ভিডিও প্রকাশ্যে আনা হয়। ক্যাপশনে লেখা হয়, 'এইবার বিগ বস দেখাবেন এক অন্য রং, যা দেখে আপনারা সকলেই হতবাক হয়ে যাবেন।'

প্রোমোতে দেখা যাচ্ছে যে দর্শকদের সলমন খান কথা দিচ্ছেন যে অবশেষে দর্শক বিগ বসের শুধুমাত্র চোখ ছাড়া তিন তিনটি অবতার দেখতে পারবেন। একে একে তিনি তিন ধরনের অবতারের ঝলকও দেখান। 

প্রথমে একটা গোলাপী আলো দেওয়া ঘর যে খানে হার্ট শেপের পাতা, কমলা কুর্তা-পায়জামা পরে দেখা যায় তাঁকে। সেই অবতারের নাম 'দিল'। এরপর তিনি প্রবেশ করেন দ্বিতীয় ভাগে। যার নাম 'দিমাগ'। সেখানে তাঁকে দেখা গেল কালো শার্ট, ধূসর প্যান্ট, কাউবয় হ্যাট, চোখে চশমা পরে। সর্বশেষ অবতার, 'দম'। সলমনকে অবশেষে দেখা গেল বুলেটপ্রুফ পোশাকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

আরও পড়ুন: Nayika No. 1: ধারাবাহিকের চিত্রনাট্য এবার বাস্তবে, দুষ্কৃতীদের গুলিতে আহত শিলা, 'নায়িকা নং ১'-এর গল্পে নয়া ট্যুইস্ট

আগের সব কটা সিজনের মতোই 'বিগ বস'-এর সতেরোতম মরশুমও দারুণ হবে বলে আশা নির্মাতাদের। নাটক, কমেডি ও বিতর্ক, সব একসঙ্গে এক স্থানে এসে জড়ো হবে। এর আগেও এই মিশেল দর্শকের মন জয় করেছে। প্রসঙ্গত, সম্প্রতি শেষ হয়েছে 'বিগ বস ওটিটি'। ১৭ জুন থেকে শুরু হয় অনুষ্ঠান, শেষ হয় ১৪ অগাস্ট। ওটিটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে প্রথম দেখা গেল সলমন খানকে। অনুষ্ঠানের বিজয়ী হন এলভিস যাদব, যাঁর ওয়াইল্ডকার্ডে প্রবেশ হয়। দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক মলহান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget