এক্সপ্লোর

ছেলের সহবত শিক্ষা নিয়ে মন্তব্যের জন্য কুমার শানুকে বিঁধলেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা

ছেলে জান কুমার শানুর বড় হয়ে ওঠা নিয়ে প্রশ্ন তুললেই পাল্টা কুমার শানুকে বিঁধলেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। প্রচার পাওয়ার জন্য এ সব করার দরকার নেই বলেও মন্তব্য করেছেন রীতা। ২৭ বছর কুমার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও অকপটে জানিয়ে দিয়েছেন তিনি।

মু্ম্বই: ছেলে জান কুমার শানুর বড় হয়ে ওঠা নিয়ে প্রশ্ন তুললেই পাল্টা কুমার শানুকে বিঁধলেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। প্রচার পাওয়ার জন্য এ সব করার দরকার নেই বলেও মন্তব্য করেছেন রীতা। ২৭ বছর কুমার শানুর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও অকপটে জানিয়ে দিয়েছেন তিনি। বিতর্কের সূত্রপাত বিগ বস ১৪ পর্ব। সেখানেই অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। শো-এর  প্রতিযোগী নিক্কি তাম্বোলিকে মরাঠি ভাষায় কথা বলতে বারণ করে বিতর্ক জড়ান তিনি। বলেন, মরাঠি তার কাছে অত্যন্ত বিরক্তিকর। এই মন্তব্যের জেরে পরে অবশ্য বিগ বসে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু মরাঠি নিয়ে এ ধরনের মন্তব্য অনেকের ভাবাবেগে আঘাত করেছে বলে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে মতামত প্রকাশ করেন বাবা কুমার শানুও। কুমার শানু বলেন, ’’ আমি শুনেছি যে আমার ছেলে জান খুব খারাপ কিছু বলেছিল যা আমার কখনোই মাথায় আসেনি বা গত ৪১ বছরে কখনও ভাবতে পারিনি। এ ধরনের কথা বলে ও একেবারেই ঠিক কাজ করেনি। মহারাষ্ট্র, মুম্বই, মুম্বই দেবী আমাকে আশীর্বাদ করেছে, সুনাম, খ্যাতি সব কিছু দিয়েছে। আমি ভারতের সব ভাষাকে ভালোবাসি, সম্মান করি। বহু ভাষায় আমি গানও গেয়েছি।‘‘ এখানেই না থেমে কুমার শানু জানিয়েছিলেন, তিনি ২৭ বছর জানের সঙ্গে থাকেন না। ফলে মায়ের শিক্ষায় সে কী ভাবে বড় হয়ে উঠেছে তাও জিনি জানেন না। কুমার শানু ছেলের হয়ে সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন।ছেলের সম্পর্কে কুমার শানুর এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। তিনি বলেছেন, কুমার শানুর মনে রাখা উচিত যে তিনি নিজের ছেলের সম্পর্কে কথা বলছেন। প্রচার পাওয়ার জন্য এ সব করার দরকার নেই। আমার কোনও সহানুভূতির প্রয়োজন নেই। আমি আমার জীবন নিয়ে খুব খুশি এবং আমার সন্তানেরাও খুশি। তারা তাদের কেরিয়ারে খুব ভালো এগোচ্ছে। তারা প্রতিষ্ঠিত, শিক্ষিত এবং ভালো মানুষ। আমি এমন কিছু আর বলতে চাই না, যেটা সংশোধন করার জন্য আমাকে আবার আগামিকাল বসতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget