এক্সপ্লোর

Sidharth Shukla Trolled: নিজের সাদা-কালো দিয়ে কাবুলের জন্য শোক! ট্রোলড সিদ্ধার্থ শুক্ল

চেয়েছিলেন কাবুলের পরিস্থিতি নিয়ে সচেতনতা ছড়াতে। বদলে চূড়ান্ত ট্রোলড হতে হল সিদ্ধার্থকে।

মুম্বই: সাদা কালো ছবিতে এক হাতে মুখ ঢাকা। মাথা নিচু করে বসে রয়েছেন অভিনেতা। সিদ্ধার্থ শুক্ল। ক্যাপশানে লেখা, 'আফগানিস্তানের জন্য দুঃখ পাচ্ছি। মানবিকতা কী এখনও বেঁচে আছে?' বললেন এক, ফল হল উল্টো। চেয়েছিলেন কাবুলের পরিস্থিতি নিয়ে সচেতনতা ছড়াতে। বদলে চূড়ান্ত ট্রোলড হতে হল সিদ্ধার্থকে।

কাবুলে তালিবান দখল নিয়ে তোলপাড় গোটা পৃথিবী। মার্কিন সেনাবাহিনীর সঙ্গে ২০ বছরের সংঘর্ষের ইতি ঘটেছে। আমেরিকার সঙ্গে তালিবান নেতাদের 'শান্তিচুক্তি' স্বাক্ষরিত হতেই দেশ ছাড়তে শুরু করেছে মার্কিন সেনা। যার ভয়ঙ্কর পরিণতি হয়েছে আফগানিস্তানে। মার্কিন সেনা পুরোপুরিভাবে দেশ ছাড়ার ২ সপ্তাহ আগেই আফগানিস্তান চলে গিয়েছে তালিবান জঙ্গিদের হাতে। যার ফল ভুগতে হচ্ছে আফগানিস্তানবাসীকে। প্রশ্ন উঠেছে, আফগানিস্তানে আমেরিকার ভূমিকা নিয়েও।কীভাবে মার্কিন সেনার ট্রেনিং ও সাপোর্ট পেয়েও মাত্র এক সপ্তাহে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আফগান সেনা, তা বুঝতে পারছেন না বিশেষজ্ঞরা। 

১৯৯০-এর দশকের শেষ দিকে তালিবান শাসনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে আছে আফগানবাসীর। ফের সেই জঙ্গি গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করেছে আফগানিস্তানে। ২০০১ সালে এই জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানে থেকে যায় মার্কিন সেনাবাহিনী। কিন্তু মার্কিন সেনা ধীরে ধীরে আফগানিস্তান ছাড়তেই ফের আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছে তালিবান জঙ্গিদের। ২০ বছর আফগান সরকারকে সমর্থন দিলেও কাজের কাজ কিছুই হয়নি। জঙ্গিদের হাতে দেশ চলে যেতেই বিমানবন্দরমুখী হয়েছে আফগানিস্তানের জনতা। দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে গিয়েছে।

গোটা পৃথিবী যখন আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তখন সিদ্ধার্থের এই মনোক্রোম ছবি 'চক্ষুশূল' হয়েছে অনেকের কাছেই। কেবল সাধারণ মানুষ বা নেটিজেনরা নন, টলিউড থেকে শুরু করে বলি তারকারাও তাঁর এই ছবির বিরুদ্ধে কথা বলেছেন। অনেকের মতেই এটি কেবল লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, 'এটা কেমন দুঃখ জানানোর পদ্ধতি!' অনেকে লিখেছেন, 'অতিরিক্ত অভিনয় করার জন্য় ৫০ টাকা কেটে নেওয়া হোক।' সিদ্ধার্থের এই পোস্ট নিয়ে সরব হয়েছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাও।

যদিও এই সমস্ত কিছুর কোনও উত্তর দেননি সিদ্ধার্থ। এমনকি ছবিটি এখনও জ্বলজ্বল করছে তাঁর প্রোফাইলেই।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget