এক্সপ্লোর

Madhubala Biopic: এবার সেলুলয়েডে 'মধুবালা'র জীবনী, ঘোষণা হল বায়োপিকের, পরিচালনায় কে?

New Movie Announcement: ১৯৪৭ সালে প্রথম ব্রেক পান মধুবালা। প্রবীণ চিত্র পরিচালক কিদর শর্মার পরিচালনায় ও প্রযোজনায় তৈরি হয় 'নীল কমল'। মাত্র ১৪ বছর বয়সে রোম্যান্টিক ছবির নায়িকা হন।

মুম্বই: ফের নয়া জীবনীমূলক ছবি (Biopic) উপহার পেতে চলেছেন বলিউড দর্শক। চিত্র পরিচালক জসমীত কে রীন (Jasmeet K Reen) সিনেমা তৈরি করতে চলেছেন ভারতীয় সিনেমার (Indian Cinema) কিংবদন্তি শিল্পী মধুবালার (Madhubala) জীবন ও কেরিয়ারের ওপর ভিত্তি করে। ঘোষণা করা হল ছবির কথা। 

মধুবালার জীবনী নিয়ে তৈরি হবে সিনেমা, পরিচালনায় জসমীত কে রীন

শুক্রবার, 'সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই প্রজেক্টের কথা ঘোষণা করা হয়। ছবির পরিচালনা করবেন 'ডার্লিংস' পরিচালক জসমীত কে রীন। সংস্থার তরফে এই পোস্ট করে লেখা হয়, 'দারুণ খবর! আমরা আমাদের আগামী ছবির কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত উত্তেজিত যা তৈরি হচ্ছে কিংবদন্তি মধুবালাকে শ্রদ্ধা জানিয়ে, যিনি সৌন্দর্য্য ও প্রতিভার প্রতীক। বলিউডের অন্যতম আইকনিক তারকাদের চিরকালীন মোহময় এবং চিত্তাকর্ষক গল্প জানতে প্রস্তুত হন।' খুব দ্রুত আসছে 'মধুবালা' ছবিটি, জানানো হয় সংস্থার তরফে। 

এই বায়োপিকে অভিনেত্রীর কর্মজীবন, জীবন, ও ভারতীয় সিনেমা জগতে তাঁর প্রভাব ও অবদান নিয়ে তৈরি হবে ছবিটি। ১৯৫০ থেকে ৬০ পর্যন্ত সময়কালে বলিউডের সবচেয়ে উদযাপিত অভিনেত্রী ছিলেন মধুবালা। তাঁর সৌন্দর্য্যের জুড়ি মেলা ছিল ভার। রূপের ছটা তাঁর এমনই ছিল, যে বলা হয়, অনেক সময় তাতে তাঁর অভিনয় প্রতিভাও চাপা পড়ে যেত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sony Pictures Films India (@sonypicsfilmsin)

১৯৪৭ সালে প্রথম ব্রেক পান মধুবালা। প্রবীণ চিত্র পরিচালক কিদর শর্মার পরিচালনায় ও প্রযোজনায় তৈরি হয় 'নীল কমল'। কিদর শর্মা তাঁর মেন্টরও বটে। মাত্র ১৪ বছর বয়সে তিনি রোম্যান্টিক ছবির নায়িকার চরিত্রে অভিনয় করেন। তাঁর বিপরীতে ছিলেন রাজ কপূর। 

জসমীত কে রীন এর আগে আলিয়া ভট্টের সঙ্গে 'ডার্লিংস' ছবির পরিচালনা করেছেন। এই ছবির পরিচালনাও তিনি করবেন, চিত্রনাট্যও তাঁরই লেখা। 'সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনস' ও 'ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেড'-এর প্রযোজনায় তৈরি হবে ছবি। 

আরও পড়ুন: New Bangla Band: একঝাঁক তরুণ গায়কদের নিয়ে নতুন বাংলা ব্যান্ড নিয়ে এল এসভিএফ, মুক্তি পেল 'কেন'

মধুবালা ওরফে মুমতাজ জাহান বেগম দেহলভি, ভারতীয় সিনে জগতের স্বর্ণযুগের অজস্র ক্লাসিক ছবিতে অভিনয় করেছেন। মধুবালা অভিনীত কালজয়ী ছবিগুলির অন্যতম 'মুঘল এ আজম', 'চলতি কা নাম গাড়ি', 'মহল', 'বরসাত কি রাত' ইত্যাদি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget