এক্সপ্লোর

Karan Bipasha: রঙিন বেলুনে সাজানো সমুদ্রতট, কর্ণ-বিপাশা কন্যার ২ বছরের জন্মদিন জমজমাট

Bipasha Basu and Karan Singh Grover: বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার

কলকাতা:  ২ বছর পূর্ণ করল তাঁদের একরত্তি কন্যাসন্তান 'দেবী'। তাই বিশেষ আয়োজন। নীল সমুদ্রতটে কেক কেটে জন্মদিন উদযাপন। বালুকাবেলা সাজানো হল রঙিন বেলুনে। আর সেই সঙ্গে বার্তা, দেবীর ২ বছর বয়স হয়ে গেল। ছোট্ট দেবীকে তাঁর জন্মদিনে ঘিরে রাখলেন মা বিপাশা বসু (Bipasha Basu) ও বাবা কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিলেন তাঁরা। ছোট্ট দেবীকে শুভেচ্ছা জানালেন সবাই। 

বিপাশা বাঙালিনী। সেই বাংলা ছুঁয়েই তিনি মেয়ের নাম রেখেছেন 'দেবী'। যে শব্দের অর্থ হল দেবতা। আর আজ, পায়ে পায়ে দু বছর পার করে ফেলল সেই ছোট্ট দেবী। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা ও কর্ণ দুজনেই। সেখানে দেখা যাচ্ছে, রঙিন বেলুনে সাজানো হয়েছে সমুদ্রের ধার। সাজানোর মধ্যে রয়েছে ফুল আর বেলুনও। রাখা হয়েছে প্রজাপতি দিয়ে সাজানো ক্লথে মোড়া একটি টেবিল। সেখানেই আনা হয়েছে জন্মদিনের কেক। আর মায়ের কোলে চেপে আর বাবার হাত ধরে দিব্যি সেই রামধনু কেক কেটে ফেলল খুদে দেবী। সেই ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

২০২২ সালে, ১২ নভেম্বর, বিপাশা ও কর্ণ তাঁদের প্রথম সন্তানকে নিয়ে আসেন পৃথিবীতে, বিয়ের ৬ বছর পর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কন্যার জন্মের খবর দিয়েছিলেন। গত বছর ১৬ অগাস্টে অন্তঃসত্ত্বা থাকার কথা ঘোষণা করেছিলেন বিপাশা। ২০১৫ সালে ভূষণ পটেলের 'অ্যালোন' ছবির সেটে বিপাশা ও কর্ণের প্রথম আলাপ এবং এক বছর সম্পর্কে থাকার ২০১৬ সালের এপ্রিলে তাঁরা গাঁটছড়া বাঁধেন। 

বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

আরও পড়ুন: Deepika-Ranveer: বিবাহের ৬ বছর পার, কোন ঘটনায় দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget