এক্সপ্লোর

Mukhosh Trailer Released: প্রেক্ষাগৃহ খোলার পর বড় পর্দায় প্রথম মুক্তি পাচ্ছে অনির্বাণ-বিরসার 'মুখোশ', প্রকাশ্যে ট্রেলার

একটা মাউথ অর্গানের কানে লেগে থাকা সুর, পুলিশি তদন্ত আর একের পর এক হত্যা। মুক্তি পেল বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'মুখোশ' এর ট্রেলার

কলকাতা: একটা মাউথ অর্গানের কানে লেগে থাকা সুর, পুলিশি তদন্ত আর একের পর এক হত্যা। মুক্তি পেল বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'মুখোশ' এর ট্রেলার। লকডাউনের এই দফায় সিনেমাহল খোলার পরে এসভিএফের প্রযোজনায় প্রথম মুক্তি পাচ্ছে এই ছবিই। মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও পায়েল দে। আগামী ১৩ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'মুখোশ'

প্রায় ২ মিনিটের ট্রেলারের দৃশ্যপট শুরু হচ্ছে এক পাহাড়ি অঞ্চলে। বাঁক খেয়ে দূরে মিলিয়ে গিয়েছে রাস্তা। সেই সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য্যের গলায় ট্রেলারের প্রথম সংলাপ, 'ট্রুলি আই টেল ইউ, টু ডে ইউ উইল বি উইথ মি ইন প্যারাডাইজ'। অর্থাৎ, 'সত্যি বলছি, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে' গোটা ট্রেলার জুড়ে রহস্যের জাল বুনেছে একটা মুখোশ! নাকি মুখোশের আড়ালে থাকা আরও অন্ধকার কোনও রহস্য?

বিরসার নতুন এই ছবির নাম আগে ছিল 'সাইকো'। তবে পরে এই ছবির নাম বদলে রাখা হয় 'মুখোশ'। ট্রেলার জুড়ে কেবল রহস্য নয়, রয়েছে বিভিন্ন মনত্বাত্তিক সমীকরণের আভাসও। ছবির শ্যুটিং শেষ হয়েছিল আগেই। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি। ছবিটির নাম বদলে মুক্তি পাচ্ছে চলতি বছরেই।

কেবল অনির্বাণ-বিরসার 'মুখোশ' নয়, এসভিএফের ব্যানারে এই বছর মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেট ছবিও। ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা। ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। বছরের শেষে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর গত ছবিগুলিও মুক্তি পেয়েছিল শীতের ছুটিতেই।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget