এক্সপ্লোর

জানেন কি? কঙ্গনা রানাওয়াতের ফিল্মি কেরিয়ার শুরু হয় এক কাপ কফি থেকে

মুম্বই: আজ কঙ্গনা রানাওয়াতের জন্মদিন। ৩১-এ পড়লেন তিনি। কঙ্গনা বলিউডের সেই বিরল ঘরানার শিল্পীদের অন্যতম, যাঁরা স্রেফ নিজের জোরে একটা ছবি হিট করাতে পারেন। তবে শুধু ছবির কারণে নয়, একের পর এক সোজাসাপটা মন্তব্যের জন্যও খবরের শিরোনামে থাকেন তিনি। মাত্র ২২ বছর বয়সেই জাতীয় পুরস্কার জিতেছেন বলিউডের সঙ্গে কস্মিনকালে সম্পর্ক না থাকা পরিবারের এই মেয়ে।  বলিউডের কুইনের জন্ম হয় ১৯৮৭-র ২৩ মার্চ, হিমাচলের মান্ডির ছোট্ট গ্রাম ভাম্বলাতে। তাঁর মা শিক্ষিকা, বাবা ব্যবসায়ী। কঙ্গনারা ২ বোন, এক ভাই। স্কুলে বাস্কেটবল খেলতেন তিনি, পড়াশোনা করেছেন দেরাদুনের ডিএভি হাইস্কুলে। কঙ্গনার প্রথম ছবি ২০০৬-এ, গ্যাংস্টার। বিপরীতে ছিলেন শাইনি আহুজা ও ইমরান হাসমি। প্রথম ছবি থেকেই রাতারাতি তারকা হয়ে যান তিনি। কিন্তু তাঁর এই ছবি পাওয়ার পিছনে একটা গল্প আছে। তার আগের বছর সেপ্টেম্বরে পরিচালক অনুরাগ বসু কঙ্গনাকে একটি কফি শপে কফি খেতে দেখেন। তখনই তাঁকে ছবিতে কাজ দেওযার সিদ্ধান্ত নেন তিনি। তারপর কঙ্গনা সই করেন গ্যাংস্টারে। জানেন কি? কঙ্গনা রানাওয়াতের ফিল্মি কেরিয়ার শুরু হয় এক কাপ কফি থেকে এই ছবির জন্য তিনি সেরা নবাগতার ফিল্মফেয়ার পুরস্কার পান। তারপর ও লমহে, লাইফ ইন আ মেট্রো ও ফ্যাশনের মত ছবিতে কাজ করেন কঙ্গনা। প্রতিটি ছবিতেই উচ্চ প্রশংসিত হয় তাঁর অভিনয়। বলিউডে নিজের জায়গা করে নেন তিনি। ২০১১-য় তাঁর তনু ওয়েডস মনু সুপারহিট আখ্যা পায়। ২০১৩-য় আসে কুইন-এর মত ছবি। তনু ওয়েডস মনু রিটার্নস, সিমরন ও রঙ্গুন কঙ্গনাকে অভিনেত্রী হিসেবে শীর্ষ স্থানে পৌঁছে দেয়। জানেন কি? কঙ্গনা রানাওয়াতের ফিল্মি কেরিয়ার শুরু হয় এক কাপ কফি থেকে নেপোটিজম বিতর্কে গোটা বলিউডকে দুভাগে বিভক্ত করে দিয়েছিলেন কঙ্গনা। বলিউডের নামি দামি মুখ তাঁর পাশে না দাঁড়ালেও সাধারণের অকুণ্ঠ সমর্থন পান তিনি। তাঁর প্রেমিকদের নিয়েও প্রচুর বিতর্ক রয়েছে। বলা হয়, কেরিয়ারের শুরুতে কাজ পাওয়ার জন্য তিনি বাবার বয়সী অভিনেতা আদিত্য পাঞ্চালির সঙ্গে লিভ ইন করতেন। তারপর সম্পর্ক তৈরি হয় শেখর সুমনের ছেলে অধ্যয়নের সঙ্গে। আর হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি তো গত বছর টানা খবরের শিরোনাম ছিল। এখন তিনি ব্যস্ত নিজস্ব প্রডাকশনের ছবি মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবির কাজে। জানেন কি? কঙ্গনা রানাওয়াতের ফিল্মি কেরিয়ার শুরু হয় এক কাপ কফি থেকে ১২ বছরের কেরিয়ারে হিন্দি ও তেলুগু মিলিয়ে মাত্র ৩০টি ছবিতে কাজ করেছেন কঙ্গনা। এরই মধ্যে পেয়েছেন ৩টি জাতীয় পুরস্কার ও ৪টি ফিল্মফেয়ার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE
Papar Leak Bill | লোকসভার পর রাজ্যসভায় পাস পরীক্ষা সংশোধনী বিল। সংসদে বিল পাসের পর ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের'
India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget