এক্সপ্লোর

Bogola Mama: দিতিপ্রিয়া, অপরাজিতা, রজতাভ... বগলা মামার ছবিতে কোন অভিনেতা রয়েছেন কোন চরিত্রে?

Tollywood New Movie: খরাজ ছাড়া আর কে কোন ভূমিকায় অভিনয় করছেন, একবার নজর রাখা যাক... 

কলকাতা: ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) পরিচালনায় এবার হাসির ছবি, মুখ্যচরিত্রে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। সামনেই মুক্তি পাওয়ার কথা 'বগলা মামা যুগ যুগ জিও' ছবিটির। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লুক ও টিজার। তবে খরাজ ছাড়া আর কে কোন ভূমিকায় অভিনয় করছেন, একবার নজর রাখা যাক... 

বগলা মামার ভূমিকায় খরাজ: ১৯৮০ সালের গল্পের বইয়ের এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন খরাজ মুখোপাধ্যায়। শহরের খুব প্রিয় চরিত্র এই বগলা, বিভিন্ন কাণ্ডককারখানা ঘটাতে থাকেন। আর সেইগুলোই তুলে ধরা হবে ছবিতে। বিভিন্ন নায়কেরা যেখানে বক্সঅফিসে বাজি, সেখানে এই ছবির হিরো মজা আর বুদ্ধির মোড়কে তৈরি এই চরিত্র। 

মধুজার ভূমিকায় দিতিপ্রিয়া: সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে এই মধুজা। পর্দায় এই চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। তার জীবনে প্রেম রয়েছে, তার নাম কেবু। জীবনের কেবলমাত্র ভাল দিকগুলোই দেখতে ভালবাসে মধুজা। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে পড়ে বদলে যায় মধুজার জীবন। বাস্তব, পরিবার ও সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যায় মধুজার জীবন।

ফেলু আচার্য্যের ভূমিকায় রজতাভ: রাজপুরের ডন হল এই ফেলু আচার্য্য। এই ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে (Rajatabha Dutta)-কে। এই ফেলু আচার্য তার মাকে দেওয়া একটা কথা পূরণ করা নিয়েই এই ছবির গল্প। মূল্যবোধ এবং লড়াইয়ের মাধ্যমেই সমাজে নিজের কাঙ্ক্ষিত জায়গা আদায় করে নিতে এই ফেলু বদ্ধপরিকর। 

কৃষ্ণার ভূমিকায় অপরাজিতা: কৃষ্ণার চরিত্র যেন এই হাসির গল্পের একটা আবেগের জায়গা। অপরাজিতা আঢ্যকে (Aparajita Addhya) হারিয়ে যাওয়া এক মিষ্টি বাঙালির চরিত্রে দেখা যাবে যাঁকে সেই সময়কার প্রত্যেক পরিবারেই পাওয়া যেত।

মেজো কাকার ভূমিকায় কৌশিক: ছবির মুখ্যচরিত্র বগলার সঙ্গে সবচেয়ে বেশি দ্বৈরথ বাঁধে তার মেজো কাকার। এই চরিত্রে দেখা যাবে কৌশিক সেন (Kaushik Sen)-কে। কড়া ভাষায় কথা বললেও যে তার ভিতরে একটা নরম মন আছে, সেই পরিচয় পাওয়া যাবে এই ছবিতে।

বগলা মামার বন্ধুরা: বগলা মামার সমস্ত কাজে তার সঙ্গে রয়েছে পাঁচ বন্ধু। কেবু, ত্রিদিব, নাড়ু, ধনু ও সাধন। এই বন্ধুদের ভূমিকায় দেখা যাবে ঋদ্ধি সেন (Riddhi Sen), উজান চট্টোপাধ্যায় (Ujan Chatterjee), মিঠুন গুপ্ত (Mithun Gupta), জিৎ সুন্দর (Jeet Sundor) ও  সুদীপ ধারা (Sudip Dhara)।

ছোট কাকার ভূমিকায় বিশ্বনাথ: বাড়ির ছোট কাকা এক বিজ্ঞানী। পরিবারের মধ্যে বেশ মজার একটা চরিত্র এই ছোট কাকা। পর্দায় এই ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসু (Biswanath Basu)-তে।

কেবুর মায়ের ভূমিকায় রেশমি: সরমা অর্থাৎ কেবুর মায়ের ভূমিকায় দেখা যাবে রেশমি সেনকে (Reshmi Sen)।

আরও পড়ুন: Sara Ali Khan on Subhman Gill: সচিন-কন্যার সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে, কী বলছেন বলিউডের সারা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget