এক্সপ্লোর

Kartik Aaryan:মাস্কে মুখ ঢেকেও হল না শেষরক্ষা, মেট্রো-সফরে 'আম-দরবার' কার্তিক আরিয়ানের

Bollywood Actor Takes Metro:বিমানের 'ইকোনমি ক্লাসের' পর মুম্বই মেট্রো! আমজনতার মাঝে সফর করা যেন এখন 'ট্রেন্ড' করে ফেলেছেন বলি-অভিনেতা কার্তিক আরিয়ান।

নয়াদিল্লি: বিমানের 'ইকোনমি ক্লাসের' পর মুম্বই মেট্রো! আমজনতার মাঝে সফর করা যেন এখন 'ট্রেন্ড' করে ফেলেছেন বলি-অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan Metro Ride)। নিন্দুকেরা অবশ্য বলেন, এসবই প্রচারের অংশ। তবে ভক্তদের চোখে, কার্তিক 'বয় নেক্সট ডোর।' সাফল্য-খ্যাতি পেয়েও মধ্যবিত্ত জীবনকে ভুলে যাননি। মঙ্গলবার আরও একবার সেই কথাই কি মনে করাতে চাইলেন তিনি? নাকি স্রেফ মুম্বইয়ের কুখ্যাত যানজট এড়াতে বেছে নিলেন 'মেট্রো'?

বিশদ...
সাদা স্নিকার্স, নীল জিনস, কালো টি-শার্ট, কালো মাস্ক--ভক্তদের আব্দার থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণে কোনও কমতি রাখেননি। কিন্তু কার্তিক বোধহয় জানতেন না, এই সব আবরণ বেশিক্ষণ তাঁকে 'ধরাছোঁয়ার' বাইরে রাখতে পারবে না। কিছুক্ষণের মধ্যে গুটিগুটি পায়ে মেট্রোর সফররত ভক্তেরা চিনে ফেলেন বলি-অভিনেতাকে। অতঃপর শুরু হয় সেলফির আবদার। একটুও বিরক্ত না হয়ে সকলের সঙ্গে 'সেলফি'-তে 'পোজ' দিতে দেখা যায় কার্তিককে। মুখে স্মিত হাসি। আর ভক্তদের কথা? তাঁদের আজ আক্ষরিক অর্থেই 'সুহানা সফর।' ছবি তোলার পাশাপাশি তাঁদের সঙ্গে টুকটাক কথাও বলেন অভিনেতা। গোটা-পর্বের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
গ্ল্যামার জগত তাঁকে একডাকে চিনে নেওয়া সত্ত্বেও কার্তিক যে নিজের মধ্যবিত্ত জীবনের অনুষঙ্গ ভোলেননি, সেটা বুঝতে পেরে উচ্ছ্বসিত প্রশংসা করেন নেটিজেনরা। কেউ লেখেন, 'জনতার রাজপুত্র।' কারও আবার কমেন্ট, 'আম আদমি।' এককথায়, ভালোবাসার বান ডাকে সোশ্যাল মিডিয়ায়।

অতীতে...
এর আগে, গত বছর জুনে, 'সত্যপ্রেম কী কথা' ছবির প্রচারের সময় ইন্ডিগোর একটি বিমানের 'ইকোনমি ক্লাসে' সফর করতে দেখা গিয়েছিল কার্তিককে। সেই ভিডিও-ও তুমুল শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। সমালোচকরা অবশ্য় জানিয়েছিলেন, এগুলি সবই প্রচার-কৌশল। এদিনের ঘটনার পর আরও একবার সেই স্মৃতি মনে পড়ে গিয়েছে অনেকের। এও কি প্রচার নাকি যানজট এড়ানোর কৌশল, আলোচনা চলছে সেই নিয়ে। আপাতত, তৃপ্তি দিমরির সঙ্গে 'ভুল ভুলাইয়া থ্রি'-র শ্যুটিংয়ে ব্যস্ত কার্তিক। শোনা যাচ্ছে, বিদ্যা বালন অভিনীত চরিত্রটিও এই ছবিতে ফিরতে পারে। তা ছাড়া, কবীর খানের পরিচালনায় 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির মুক্তি নিয়েও অত্যন্ত উৎসাহী কার্তিক। ছবিটি আগামী ১৪ জুন মুক্তি পাওয়ার কথা। বিশাল ভরদ্বাজের একটি ছবিতেও কাজ করতে পারেন কার্তিক, এমনও খবর রয়েছে একাধিক সূত্রে।

 

আরও পড়ুন:যেন পাড়ার ছেলে... স্ত্রীকে নিয়ে জিয়াগঞ্জে নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন অরিজিৎ

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget