এক্সপ্লোর

shahrukh khan: 'পাঠান', 'জওয়ান'-এর আকাশছোঁয়া সাফল্য, 'ডাঙ্কি' মুক্তির আগেও বৈষ্ণোদেবীর শরণে শাহরুখ

Dunki Release: মা বৈষ্ণো দেবীকে ছবির সাফল্যের জন্য প্রার্থনা জানাতেই সম্ভবত তিনি আসেন দেবীর দরবারে। 

Shahrukh Khan Dunki Movie: মনের ইচ্ছেপূরণের জন্য মাতা বৈষ্ণোদেবীর দর্শন করেন অনেকে। বলিউড বাদশাও এর ব্যতিক্রম নন। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার মাতা বৈষ্ণো দেবীর দরবারে পৌঁছলেন শাহরুখ খান। বছরশেষে বড়দিনের আবহেই মুক্তি পাচ্ছে শাহরুখের নতুন ছবি 'ডাঙ্কি'। তার আগেই সুপারস্টার গেলেন জয় মাতা দি দর্শনে। 

এর আগেও এ বছর একাধিকবার মাতার দর্শনে এসেছিলেন শাহরুখ। এ বছর নিজের ছবি মুক্তির আগে-আগেই দেবীকে প্রণাম জানাতে যান বলিউড বাদশা। এই বছর এই নিয়ে  তৃতীয়বার বাদশা আসেন বৈষ্ণো-মাতার দরবারে।  চলতি বছরের জানুয়ারিতে 'পাঠান' এবং সেপ্টেম্বরে 'জওয়ান' মুক্তির আগে তিনি বৈষ্ণোদেবী দর্শন করেছিলেন। মা বৈষ্ণো দেবীকে ছবির সাফল্যের জন্য প্রার্থনা জানাতেই সম্ভবত তিনি আসেন দেবীর দরবারে। 

সেখানে গিয়ে শাহরুখ বৈষ্ণোদেবীমন্দির বোর্ডের আধিকারিক এবং কয়েকজন পুলিশকর্তার সঙ্গে কথা বলেন। এই নিয়া ১১ মাসে ৩ বার বৈষ্ণোদেবী দর্শন করছেন শাহরুখ। সেইসময় মুখ ঢেকে রেখেছিলেন শাহরুখ।

শাহরুখ খানের 'ডাঙ্কি' পরিচালনা করেছেন রাজ কুমার হিরানি। সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল, তাপসী পান্নু এবং বোমান ইরানির মতো অভিনেতা- অভিনেত্রীদের। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা গুঞ্জন।  এই বছর বক্সঅফিস শাহরুখকে উজাড় করা ভালবাসা দিয়েছে। মারকাটারি হিট করেছে 'পাঠান' এবং 'জওয়ান'।  এই দুটি ছবিই ভেঙে দিয়েছে বলিউডের সব রেকর্ড। তাই এবার তাঁর লক্ষ 'ডাঙ্কি'। হবে কি হিটের হ্যাটট্রিক ? বলবে সময়। তবে শাহরুখের এই মন্দির দর্শন যে সারা ভারতের কাছে আবারও একটি সম্প্রীতির উদাহরণ তুলে ধরল, তা বলাই বাহুল্য ।  

'ডাঙ্কি' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন কিং খান ও রাজকুমার হিরানি। ছবির প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি ও গৌরী খান। অভিজাত যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁর লেখা এই ছবি দর্শকদের জন্য বড়দিনের উপহার হিসেবে আনছেন শাহরুখ। ইতিমধ্যেই ছবির আরও তিন ধরনের প্রোমোশনাল ভিডিও প্রকাশ পেয়েছে। তার মধ্যে দুটি গান ও একটি টিজার ছিল। সবকটিই বেশ পছন্দ করেছেন দর্শক।

আরও পড়ুন :

রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন

        

 

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget