এক্সপ্লোর

Tabu 30 yrs Indian Cinema : অভিনয় জগতে ৩০ বছর পূর্ণ, জানেন তব্বুর প্রথম ছবির নাম কী?

নিজের কেরিয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আগেবঘন পোস্ট করেছেন অভিনেত্রী তব্বু।

মুম্বই : মঙ্গলবার ফিল্ম কেরিয়ারে ৩০ বছর পূর্ণ করলেন অভিনেত্রী তব্বু। আপনি হয়তো ভাবছেন, তব্বুর প্রথম ছবি তো 'বিজয়পথ'। যে ছবিতে তব্বুর বিপরীতে অভিনয় করেছিলেন অজয় দেবগন। সেই ছবি তো ১৯৯১-তে মুক্তি পায়নি। তাহলে? হ্যাঁ, এখানেই ভুলটা হচ্ছে। অনেকেই জানেন না, তব্বু বলিউডে আত্মপ্রকাশ করার আগে দক্ষিণের ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর প্রথম ছবি ছিল তেলেগুতে। আর সেই ছবির নাম ছিল 'কুলি নাম্বার ওয়ান'। আর ওই ছবিতে তব্বুর বিপরীতে অভিনয় করেছিলেন তেলেগু ছবির সুপারস্টার ভেঙ্কটেশ।

নিজের কেরিয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আগেবঘন পোস্ট করেছেন অভিনেত্রী তব্বু। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমার কুলি নম্বর ওয়ার ছবির ৩০ বছর পূর্ণ হয়ে গেল। ভাবতেই অবাক লাগছে। শুধু অবাক হচ্ছি বলা ভুল হবে। বেশ খানিকটা গর্বিতও লাগছে বইকি। সঙ্গে রয়েছে টুকরো টুকরো আবেগের নানা অনুভূতি। আর অবশ্যই আছে অনেকের প্রতি আমার কৃতজ্ঞতা।' শুধু এখানেই থেমে না গিয়ে তব্বু আরও লিখেছেন, 'সবার আগে আমি ধন্যবাদ দিতে চাইবো রামা নাইডু স্যরকে। সুরেশ নাইডু এবং ভেঙ্কটেশ নাইডুকেও। তাঁরাই আমায় জীবনের প্রথম ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। আর কুলি নম্বর ওয়ান আমার কাছে মোটেই শুধু প্রথম সুযোগ ছিল না। আজ প্রমাণিত যে, আমার ৩০ বছরের ফিল্ম কেরিয়ারকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল, ওই একটা সুযোগই।' আমি তাই সবসময় তেলেগুতে 'পাপ্পা' (তেলেগুতে ছোট্ট মেয়ে)। আমার গুরুদেব কে রাঘবেন্দ্র রাওয়ের স্বপ্ন ছিল পর্দায় আমাকে দুর্দান্তভাবে উপস্থাপনা করা। তাঁর কাছেই আমি শিখেছি, কীভাবে ভাল অভিনয় করা যায়। পর্দায় আরও সাবলীল থাকা যায়। আর জীবনটাকে কীভাবে উপভোগ করতে হয়। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার গুরুদেবের প্রতি। আরও একটা কথা না বললে অনুচিত হবে। তা হলো, আমার এই ৩০ বছরের জার্নিতে যাঁরাই আমার পাশে থেকেছেন, তাঁদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।'

তব্বুর এমন আবেগঘন পোস্ট দেখে তাঁর সহঅভিনেতা আয়ুষ্মান খুরানা কমেন্ট করেছেন 'ওয়াও' বলে। মুক্তি মোহন লিখে জানিয়েছেন, তব্বুই তাঁর জীবনের প্রেরণা। এমনই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তব্বুর ওই পোস্টে। প্রসঙ্গত, ১৯৯১-তে 'কুলি নম্বর ওয়ান' রিলিজের পর তব্বুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 'চাঁদনি বার' থেকে 'বিরাসত'। 'অস্তিভ' থেকে 'মকবুল'। 'হায়দর' কিংবা 'দৃশ্যম' অথবা 'জয় হো'। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন তব্বু। এখন তব্বুর ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন তাঁর পরবর্তী ছবির জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget