এক্সপ্লোর

Katrina Kaif: তোয়ালে পরে অ্যাকশন ক্যাটরিনার, 'টাইগার ৩'র ভাইরাল দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Katrina Kaif on Towel Scene: শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'AMA' সেশন সারেন ক্যাটরিনা কাইফ। সেখানে এক অনুরাগী জিজ্ঞেস করেন তাঁকে, 'সলমনের সঙ্গে সেটে থাকার অভিজ্ঞতা কেমন?'

নয়াদিল্লি: আপাতত 'টাইগার ৩' (Tiger 3) ছবির সাফল্য উপভোগ করছেন পর্দার জোয়া (Zoya) অর্থাৎ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এই আবহে শনিবার অনুরাগীদের সঙ্গে চটজলদি প্রশ্নোত্তর পর্বে কথাবার্তা সারেন অভিনেত্রী (Ask Me Anything)। সেখানে সলমন খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ছবিতে তাঁর ভাইরাল 'টাওয়েল সিন' (towel scene) সবকিছু নিয়েই অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন ক্যাট। 

অনুরাগীদের বিবিধ প্রশ্নের অকপট উত্তর ক্যাটরিনার

শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'AMA' সেশন সারেন ক্যাটরিনা কাইফ। সেখানে এক অনুরাগী জিজ্ঞেস করেন তাঁকে, 'সলমনের সঙ্গে সেটে থাকার অভিজ্ঞতা কেমন?' এর উত্তরে অভিনেত্রী সলমনের সঙ্গে একটি বিহাইন্ড দ্য সিন ছবি পোস্ট করেন। যেখানে তাঁদের দুজনকেই মঞ্চের পিছনে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, 'ঠিক এরকম, আমি চিন্তা করে যাচ্ছি এবং সলমন আনন্দে রয়েছে।'

অপর এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করেন, 'টাইগার ৩ সিনেমার সেটে তোমার প্রিয় ছবি'। এর উত্তরে ক্যাটরিনা সলমনের সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকেই হাসতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লেখেন, 'টাইগার ও জোয়া খুশির সময়ে (বিরল ছবি যেখানে সলমন হাসছে)।' অপর এক অনুরাগী জিজ্ঞেস করেন ক্যাটরিনার কাকে বেশি পছন্দ, টাইগার না প্রেম? অভিনেত্রী বলেন, 'টাইগারকে ভাল লাগে কারণ টাইগারের রন্ধ্রে রন্ধ্রে ভালবাসা ভরা রয়েছে।' একজন জিজ্ঞেস করেন, 'সলমন কোথায় আছেন?' তার উত্তরে ক্যাটরিনা পোস্ট করে সলমনের হাতে কফি মগ ধরা একটি ছবি। সঙ্গে লেখেন, 'বাড়িতে আছে। আজ ওঁর মা-বাবার বিবাহবার্ষিকী। লাঞ্চ করে কফি খাচ্ছেন। আর এই সেলফিটা আপনাদের জন্য পাঠিয়েছেন।' 

এরপর এক অনুরাগী তাঁর ভাইরাল তোয়ালে পরে অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে প্রশ্ন করেন এবং কীভাবে সলমন নিজেও 'জিনে কে হ্যায় চার দিন' গানে তোয়ালে ব্যবহার করেছিলেন ২০০৪ সালে মুক্তি পাওয়া ডেভিড ধবনের রোম্যান্টিক কমেডি ঘরানার 'মুঝসে শাদি করোগি' ছবিতে। এর উত্তরে ক্যাটরিনা একটি ছবি শেয়ার করেন 'জিনে কে হ্যায় চার দিন' গানের যেখানে সলমনকে তোয়ালে পরে ডান্স স্টেপ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'সলমন খান, আপনি তোয়ালে ব্যবহার করেছিলেন আর আমি তোয়ালে পরেছি।'

আরও পড়ুন: Bengali Serial Update: মিতুলের গল্প শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে আরাত্রিকা, একঘেয়ে গল্পে বিরক্ত অনুরাগীরা!

১২ নভেম্বর দীপাবলির দিন মুক্তি পেয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'টাইগার ৩'। এছাড়াও এটি YRF স্পাই ইউনিভার্সে নবীনতম সংযোজন। এর আগে তালিকায় রয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার', 'পাঠান'। 'টাইগার ৩' ছবির পরিচালনা করেছেন মণীশ শর্মা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget