এক্সপ্লোর

Mukul Dev: বলিউড অভিনেতার আচমকা মৃত্যু ! জিতের সঙ্গে কাজ করেছেন বাংলাতেও

Bollywood News: মুকুল দেব, বলিউডের পরিচিত মুখ। খলনায়কের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাঁকে। স্ক্রিন শেয়ার করেছেন বহু তাবড় অভিনেতার সঙ্গে। জিতের সঙ্গে কাজ করেছেন বাংলাতেও।

Mukul Dev: প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা মুকুল দেব (Actor Mukul Dev)। জিতের সঙ্গে কাজ করেছেন বাংলা ছবিতেও। অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খলনায়কের চরিত্রে পরিচিত মুখ ছিলেন মুকুল। তাঁর আরও একটি পরিচয়, বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই তিনি। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। ভর্তি ছিলেন আইসিইউতে। মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিটাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং। মুকুল দেবের সঙ্গে 'সন অফ সর্দার' ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিন্দু। এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, জুহি চাওলা, সোনাক্ষী সিন্‌হা-সহ বলিউডের আরও অনেক পরিচিত মুখ। 

জিতের সঙ্গে বাংলা সিনেমা 'আওয়ারা'- তে কাজ করেছেন মুকুল দেব। এই ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ হয় মুকুলের। এরপর জিতের আরও একটি সিনেমা 'সুলতান'- এও দেখা গিয়েছে মুকুল দেবকে। ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর দিল্লিতেই জন্ম মুকুল দেবের। হিন্দির পাশাপাশি অভিনেতা কাজ করেছেন পঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালি এবং বাংলা ছবিতে। টেলিভিশনেও অভিনয় করেছেন মুকুল। ১৯৯৬ সালে কেরিয়ার শুরু করেন টেলিভিশনের হাত ধরেই। প্রথম কাজ ধারাবাহিক 'মুমকিন'- এ। ওই বছরই বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। তাঁর প্রথম ছবির নাম 'দস্তক'। নায়িকা ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। 

মূলত ভিলেনের চরিতেই বেশি অভিনয় করতে দেখা গিয়েছে মুকুল দেবকে। 'সন অফ সর্দার', 'ইয়মলা পাগলা দিওয়ানা', 'আর রাজকুমার', 'জয় হো'- র মত ছবিতে অভিনয় করেছেন তিনি। সলমন খান, শাহিদ কাপুর, ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মুকুল। শুধু অভিনেতা হিসেবেই দক্ষ ছিলেন না মুকুল। তাঁর কাছে ছিল এরোনটিক্সের ডিগ্রিও। রায়বরেলির ইন্দিরা গাঁধী ইন্সটিটিউ অফ এভিয়েশন থেকে সার্টিফিকেট পেয়েছিলেন তিনি। ২০২১ সালে বলিউডে ২৫ বছর পূরণ করেছিলেন মুকুল দেব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget